প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
ভারতের কৃষকরা মূল্যপতনে বিপর্যস্ত: মাত্র ২ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি
ভারতের বিভিন্ন রাজ্যে পেঁয়াজের দাম ভয়াবহভাবে কমে কেজিপ্রতি প্রায় ২ টাকায় নেমে এসেছে। সম্যুক্ত কিষান মর্চা (SKM) কেন্দ্রীয় সরকারের নীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতাকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেছে। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) কার্যকরভাবে না থাকায় কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।বৃহস্পতিবার সম্যুক্ত কিষান মর্চা (SKM)—যা বিভিন্ন কৃষক সংগঠনের একটি যৌথ প্ল্যাটফর্ম—জানায়, দেশে এখন পেঁয়াজের দাম এমনভাবে পড়ে গেছে যে কৃষকেরা উৎপাদন খরচই উদ্ধার করতে পারছেন না।২ ডিসেম্বর মধ্যপ্রদেশের বিভিন্ন এপিএমসি বাজারে পেঁয়াজের দাম ছিল—প্রতি কুইন্টাল (১০০ কেজি) মাত্র ৫০–১১৬ রুপিঅর্থাৎ প্রতি কেজি ১–২ রুপি মাত্র।ইন্দোরে দাম ছিল ১২৮–৬৮৮ রুপি প্রতি কুইন্টাল,মান্দসৌরে ১৭০–১৯৯ রুপি প্রতি কুইন্টাল।অন্যদিকে দিল্লিতে ভোক্তাদের এখনও ৫০–৬০ রুপি কেজি দরে পেঁয়াজ কিনতে হচ্ছে।ফলে কৃষক যা পাচ্ছেন ও ভোক্তা যা দিচ্ছেন—তার পার্থক্য অত্যন্ত বিস্ময়কর।আন্ধ্রপ্রদেশ: গড় দাম ৪১৯ রুপি (প্রতি কুইন্টাল)হরিয়ানার পিপলি: ৪৬৫ রুপিদিল্লির আজাদপুর: ৫০০ রুপিগুজরাট: ৬০৫ রুপিকর্ণাটক: কিছু বাজারে মাত্র ২০০ রুপিদেশের সবচেয়ে বড় পেঁয়াজবাজার লাসালগাঁওয়ে গড় দাম ছিল ১,৮৫০ রুপি,তবে কিছুস্থানে দাম নেমে গেছে ৩০০ রুপিতে।অনেক কৃষক তাই ক্ষতির ভয়ে পেঁয়াজ ফেলে দিচ্ছেন।SKM বলছে— সরকারের করপোরেটপন্থী নীতি, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং ন্যূনতম সহায়ক মূল্য (MSP—Minimum Support Price) না পাওয়াএসব কারণে পেঁয়াজচাষীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।SKM বিরোধী দলগুলোকে সংসদে ও রাজপথে এই ইস্যুটি জোরালোভাবে তোলার আহ্বান জানিয়েছে।এছাড়া কৃষকদের স্থানীয় পর্যায়ে আন্দোলন ও প্রচার অভিযান বাড়ানোরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত