প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
বরিশাল-৪: ইসলামী আন্দোলন মনোনীত মুফতী এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের বরিশাল-৪ আসনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেন।বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।প্রার্থী মুফতী এসহাক মুহাম্মদ আবুল খায়ের জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি আরও বলেন, বরিশাল-৪ আসনের মানুষের কল্যাণ ও সমাজে ন্যায়পরায়ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তার মূল উদ্দেশ্য।ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা মনোনয়ন বৈধ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।দলটি সারাদেশে হাতপাখা প্রতীকের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে, এবং বরিশাল-৪ আসনেও প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম তৎপরভাবে চলছে।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত