গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নেওয়া উপসাগরীয় নাগরিকদের ইসরায়েল আটক করেছে। এদের মধ্যে বাহরাইনি নাগরিকও রয়েছেন। তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাহরাইন।
বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আটক নাগরিকদের দ্রুত মুক্তির জন্য তাদের তেল আবিব দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। আটককৃতদের মধ্যে বাহরাইনি ছাড়াও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।
এর আগে কুয়েতও নিশ্চিত করে যে, তাদের কয়েকজন নাগরিক “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”-তে যোগ দেওয়ার সময় আটক হয়েছেন। বহরটির লক্ষ্য ছিল দীর্ঘ ১৮ বছরের গাজা অবরোধ ভাঙা।
বুধবার সন্ধ্যায় ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক জলসীমায় প্রায় ১০টি ইসরায়েলি যুদ্ধজাহাজ তাদের নৌযানগুলিকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। এর পরপরই তারা জরুরি সাহায্যের আহ্বান জানায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছে। জাতিসংঘও এ আক্রমণকে “অগ্রহণযোগ্য” বলেছে।
গ্লোবাল কমিটি টু ব্রেক দ্য সিজ-এর হিসাবে, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৪১টি নৌযান দখল করেছে এবং কর্মীদের আটক করেছে। তবে একটি নৌকা এখনও বহরের বাইরে অবস্থান করছে।
এবারই প্রথম একসঙ্গে দশকাধিক নৌযান গাজামুখী প্রচেষ্টায় যাত্রা করেছে, যেখানে প্রায় ২.৪ মিলিয়ন মানুষ ২০০৭ সাল থেকে ইসরায়েলি অবরোধের মধ্যে বাস করছে। অতীতে ইসরায়েল একাধিকবার এ ধরনের বহর আটক করেছে এবং কর্মীদের বহিষ্কার করেছে।
গাজায় ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬৬ হাজারের বেশি মানুষ এবং আহত প্রায় ১ লাখ ৭০ হাজার। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একই সঙ্গে খাদ্য ও ওষুধ সংকটে শত শত মানুষ প্রাণ হারিয়েছে।
বিষয় : সুমুদ ফ্লোটিলা বাহরাইন কুয়েত

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন