বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ইসরায়েল কর্তৃক মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটককে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বাংলাদেশ আটক কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

গাজার সহায়তা ফ্লোটিলা আটকে দেওয়ায় ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গাজার সহায়তা ফ্লোটিলা আটকে দেওয়ায় ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা
দখলদার ইসরায়েলি নৌবাহিনী সুমুদ ফ্লোটিলার নৌযানকে আটকে দেয়। ছবি: সংগৃহীত

গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আটক মানবিক কর্মীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়।

শুক্রবার (৩ অক্টোবর) দেওয়া বিবৃতিতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নগ্ন উদাহরণ। বাংলাদেশ অবিলম্বে সব মানবিক সহায়তা কর্মীর মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। তাই ইসরায়েলকে অবশ্যই গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। একই সঙ্গে গাজায় গণহত্যা বন্ধ, মানবিক অবরোধ প্রত্যাহার এবং দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানায় বাংলাদেশ।

২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই অঞ্চলটি কার্যত অবরুদ্ধ। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রীর প্রবেশ সীমিত হওয়ায় ফিলিস্তিনিরা দীর্ঘদিন মানবিক সংকটে ভুগছেন। এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামরিক আগ্রাসনে প্রাণহানি ও খাদ্য ঘাটতি চরম আকার ধারণ করেছে।

অবরোধ ভাঙতে এবং সহায়তা পৌঁছে দিতে ৪৪টি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন কর্মী নিয়ে ‘সুমুদ ফ্লোটিলা’ সম্প্রতি ইতালি উপকূল থেকে যাত্রা শুরু করে। কিন্তু ১ অক্টোবর রাতে ইসরায়েলি বাহিনী বহরে হস্তক্ষেপ করে বেশিরভাগ নৌযান আটকায় এবং যাত্রীদের জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যায়।

আটক কর্মীদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

বিষয় : বাংলাদেশ গাজা ফিলিস্তিন ইসরায়েল

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গাজার সহায়তা ফ্লোটিলা আটকে দেওয়ায় ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আটক মানবিক কর্মীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানায়।

শুক্রবার (৩ অক্টোবর) দেওয়া বিবৃতিতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নগ্ন উদাহরণ। বাংলাদেশ অবিলম্বে সব মানবিক সহায়তা কর্মীর মুক্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। তাই ইসরায়েলকে অবশ্যই গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। একই সঙ্গে গাজায় গণহত্যা বন্ধ, মানবিক অবরোধ প্রত্যাহার এবং দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানায় বাংলাদেশ।

২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই অঞ্চলটি কার্যত অবরুদ্ধ। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে খাদ্য, ওষুধ ও ত্রাণসামগ্রীর প্রবেশ সীমিত হওয়ায় ফিলিস্তিনিরা দীর্ঘদিন মানবিক সংকটে ভুগছেন। এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামরিক আগ্রাসনে প্রাণহানি ও খাদ্য ঘাটতি চরম আকার ধারণ করেছে।

অবরোধ ভাঙতে এবং সহায়তা পৌঁছে দিতে ৪৪টি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন কর্মী নিয়ে ‘সুমুদ ফ্লোটিলা’ সম্প্রতি ইতালি উপকূল থেকে যাত্রা শুরু করে। কিন্তু ১ অক্টোবর রাতে ইসরায়েলি বাহিনী বহরে হস্তক্ষেপ করে বেশিরভাগ নৌযান আটকায় এবং যাত্রীদের জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যায়।

আটক কর্মীদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত