বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

অন্তর্বর্তী সরকারের প্রতি গণভোটের আহ্বান

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে রাজপথে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন মাওলানা মামুনুল হক

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে রাজপথে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন মাওলানা মামুনুল হক

দেশের রাজনীতিতে চব্বিশের গণঅভ্যুত্থান (জুলাই বিপ্লব)-এর চেতনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি কেউ এই বিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়, তাহলে রাজপথে তীব্র সংঘাত হবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে 'জুলাই সনদের' আইনি ভিত্তি কার্যকর করা হয়। এই কঠোর বার্তা তিনি নারায়ণগঞ্জে দলের এক গণসমাবেশ থেকে দিয়েছেন।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখা আয়োজিত এক গণসমাবেশে দলটির আমির মাওলানা মামুনুল হক এই হুঁশিয়ারি দেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের বাকশালী সংবিধানের মাধ্যমে যেভাবে হাইজ্যাক করা হয়েছিল, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকেও হাইজ্যাক করার অপচেষ্টা চলছে। তবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে, এই ষড়যন্ত্রকে কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

মাওলানা মামুনুল হক তার বক্তব্যে স্পষ্ট করেন যে, আগামীর বাংলাদেশ বাহাত্তরের সংবিধান অনুযায়ী চলতে পারে না। এটি চলবে চব্বিশের গণঅভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে। তাই তিনি দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তির প্রাথমিক ঘোষণা দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে সবিনয় অনুরোধ জানিয়ে মামুনুল হক বলেন, প্রায় সহস্রাধিক 'জুলাই যোদ্ধার' রক্তের ওপর তিনি ক্ষমতার মসনদে বসেছেন। সেই জুলাইয়ের চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া অপরিহার্য। তিনি মন্তব্য করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে দেশের জনপ্রিয় রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনগুলোকে রাজপথে নেমে আসতে হওয়ায় এটি ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের জন্য চরম লজ্জার বিষয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও বলেন, অবিলম্বে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তির প্রাথমিক ঘোষণা দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বে যৌক্তিক সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে তা কার্যকর করতে হবে। তিনি ঘোষণা দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশে কার্যকর হবে। পাশাপাশি তিনি পিআর পদ্ধতি (Proportional Representation) ছাড়া অন্য কোনো উচ্চ কক্ষ বাংলার মাটিতে বাস্তবায়ন করতে না দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করার জন্য, যাতে আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য, কোনো অবিচার না থাকে এবং মানুষ তাদের অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে।

সমাবেশে মামুনুল হক দলীয় প্রার্থীদের পক্ষে রিকশা প্রতীকে ভোট চেয়ে বলেন, ইসলামপন্থিরা ঐক্যবদ্ধভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মোকাবিলা করবে। অতীতের মতো ভবিষ্যতেও তারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে থাকবে এবং জুলাইয়ের আদর্শের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলে ঘরে ফিরবে।

সমাবেশটি জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যাসহ সব হত্যার বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত হয়েছিল। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখও বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে রাজপথে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন মাওলানা মামুনুল হক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত