সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশজুড়ে আসন্ন শুক্রবার (১৭ অক্টোবর) সালাতুল ইস্তিসকা—বৃষ্টি প্রার্থনার বিশেষ নামাজ—আয়োজনের নির্দেশ দিয়েছেন। এই নামাজ অনুষ্ঠিত হবে শুক্রবারের জুম'আর জামাতের আধা ঘণ্টা আগে।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (WAM) জানায়, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জনগণকে আগামী শুক্রবার দেশজুড়ে সকল মসজিদ ও ঈদগাহে ইস্তিসকার নামাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই নামাজের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে বৃষ্টি ও রহমত কামনা করা। শেখ মোহাম্মদ বিন জায়েদ নবী করিম (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে এ উদ্যোগ নিয়েছেন বলে জানানো হয়েছে।
তিনি দেশের সব নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান, যেন তারা বিনয় সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করেন—যেন বর্ষণ নেমে আসে এবং আল্লাহ তাঁর রহমত ও বরকত দেশের মাটিতে ছড়িয়ে দেন।
এটি আমিরাতে প্রচলিত একটি ধর্মীয় ঐতিহ্য, যা সাধারণত খরা বা দীর্ঘদিন বৃষ্টিহীন অবস্থায় পালন করা হয়। এর আগে ২০২৩ ও ২০২১ সালেও একইভাবে ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়েছিল, যাতে দেশজুড়ে ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছিল।
ধর্মীয় মন্ত্রণালয় ইতোমধ্যে সব মসজিদে নামাজের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
বিষয় : সংযুক্ত আরব আমিরাত

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন