বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলি ও আহ্বান

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে — রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে — রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে নিয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর অবদান ও পেশাদারিত্বের প্রশংসা করে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার আহ্বান জানান।

সোমবার বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অগ্রগতির পথকে সুগম করেছে।”

তিনি মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, এই আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে, যা ন্যায়, গণতন্ত্র ও মানবাধিকারের পথে নতুন দিশা দেখিয়েছে।

মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, “সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও বৈশ্বিক শান্তি রক্ষায় যে অবদান রাখছে, তা আমাদের জাতীয় গৌরব।”

রাষ্ট্রপতি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করুন, দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করুন।”

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন প্রশাসন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে — রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে নিয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর অবদান ও পেশাদারিত্বের প্রশংসা করে দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার আহ্বান জানান।

সোমবার বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অগ্রগতির পথকে সুগম করেছে।”

তিনি মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। রাষ্ট্রপতি বলেন, এই আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে, যা ন্যায়, গণতন্ত্র ও মানবাধিকারের পথে নতুন দিশা দেখিয়েছে।

মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, “সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও বৈশ্বিক শান্তি রক্ষায় যে অবদান রাখছে, তা আমাদের জাতীয় গৌরব।”

রাষ্ট্রপতি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করুন, দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করুন।”

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন প্রশাসন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত