বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সামাজিক মাধ্যমের অপতথ্য, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পদায়ন নিয়ে কঠোর নজরদারির নির্দেশ

জাতীয় নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ: বড় আক্রমণ আসতে পারে — ড. মুহাম্মদ ইউনূস

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ: বড় আক্রমণ আসতে পারে — ড. মুহাম্মদ ইউনূস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও বিদেশি প্রভাব মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করেছেন, নির্বাচনে দেশি-বিদেশি বড় শক্তির হস্তক্ষেপের চেষ্টা হতে পারে।

বুধবার বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস। দুই ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনা, নৌ, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব, সংস্কৃতি উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেন—“এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বড় শক্তি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করতে পারে। যত প্রতিকূলতা আসুক, আমাদের অতিক্রম করতেই হবে।” তিনি ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন।

বৈঠকে সামাজিক মাধ্যমের অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বিভ্রান্তিকর ছবি-ভিডিও মোকাবিলায় বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, “একটি অপপ্রচার ছড়ানোর আগেই তা প্রতিহত করতে হবে।”

এছাড়া, নির্বাচনী সচেতনতা বাড়াতে টিভিসি ও ডকুমেন্টারি তৈরির নির্দেশ দেন তিনি। ইলেকশন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে এ প্রচারণা চালাবে।

নিরাপত্তা বিষয়ে জানানো হয়, সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। ভোটের আগে ও পরে ৭২ ঘণ্টা বিশেষ নিরাপত্তা জোরদার থাকবে।

পদায়ন নীতিমালায় বলা হয়, কোনো কর্মকর্তা নিজ জেলা বা আত্মীয়ের এলাকায় দায়িত্ব পালন করবেন না। ঝুঁকিপূর্ণ এলাকায় সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তাদের এবার নির্বাচন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

বিষয় : প্রধান উপদেষ্টা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ: বড় আক্রমণ আসতে পারে — ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা ও বিদেশি প্রভাব মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সতর্ক করেছেন, নির্বাচনে দেশি-বিদেশি বড় শক্তির হস্তক্ষেপের চেষ্টা হতে পারে।

বুধবার বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই নির্দেশনা দেন ড. মুহাম্মদ ইউনূস। দুই ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনা, নৌ, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিব, সংস্কৃতি উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টা বলেন—“এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বড় শক্তি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করতে পারে। যত প্রতিকূলতা আসুক, আমাদের অতিক্রম করতেই হবে।” তিনি ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন।

বৈঠকে সামাজিক মাধ্যমের অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বিভ্রান্তিকর ছবি-ভিডিও মোকাবিলায় বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, “একটি অপপ্রচার ছড়ানোর আগেই তা প্রতিহত করতে হবে।”

এছাড়া, নির্বাচনী সচেতনতা বাড়াতে টিভিসি ও ডকুমেন্টারি তৈরির নির্দেশ দেন তিনি। ইলেকশন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে এ প্রচারণা চালাবে।

নিরাপত্তা বিষয়ে জানানো হয়, সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। ভোটের আগে ও পরে ৭২ ঘণ্টা বিশেষ নিরাপত্তা জোরদার থাকবে।

পদায়ন নীতিমালায় বলা হয়, কোনো কর্মকর্তা নিজ জেলা বা আত্মীয়ের এলাকায় দায়িত্ব পালন করবেন না। ঝুঁকিপূর্ণ এলাকায় সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তাদের এবার নির্বাচন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত