আফগানিস্তানের ইসলামী আমিরাতের শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আগা বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আধুনিক সামরিক প্রযুক্তি এখন সময়ের দাবি। তিনি সতর্ক করেন, কেবল পুরনো অস্ত্রের ওপর নির্ভর করে জাতীয় নিরাপত্তা রক্ষা সম্ভব নয়।
কাবুলে ছাত্রদের বিজ্ঞান অর্জন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আগা বলেন, “আজকের যুগে কালাশনিকভ দিয়ে দেশ রক্ষা সম্ভব নয়। এখন প্রয়োজন ভারী কামান, বোমা ও যুদ্ধবিমান।” তিনি জানান, আফগানিস্তানকে টেকসই প্রতিরক্ষা গড়ে তুলতে হলে নিজস্ব সামরিক প্রযুক্তি উৎপাদনে সক্ষম হতে হবে।
মন্ত্রী আরও বলেন, “রাশিয়া, ভারত, ইরান বা পাকিস্তান যদি আমাদের অস্ত্র দেয়ও, তারা এমন কিছু দেবে না যা তাদের বিরুদ্ধেই ব্যবহার করা যায়। তাই আমাদের নিজেদের উদ্যোগ নিতে হবে।”
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রসঙ্গ টেনে হাবিবুল্লাহ আগা জানান, “ভূমি যুদ্ধের সময় আমরা দেখেছি পাঞ্জাবিরা পালিয়ে গেছে, কিন্তু তারা যখন আকাশপথে রকেট ছুড়ল, তখন আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। এমন শক্তি অর্জনই আমাদের জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।”
ইসলামী আমিরাতের অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও অতীতে দেশের আকাশসীমা নিয়ন্ত্রণ ও আধুনিক অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, আফগান সরকার এখন দেশের প্রতিরক্ষা অবকাঠামো আধুনিকীকরণের পথে এগোতে চাইছে, যাতে ভবিষ্যতের আঞ্চলিক সংঘাতে আত্মনির্ভর হয়ে দাঁড়াতে পারে।
বিষয় : আফগানিস্তান

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন