বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

একবার হাতপাখায় ভোট দিয়ে দেখুন—নরসিংদীতে ফয়জুল করীম

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

একবার হাতপাখায় ভোট দিয়ে দেখুন—নরসিংদীতে ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আপনারা বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, এবার ইসলামী শাসনব্যবস্থা কেমন হয় তা দেখতে হাতপাখা মার্কায় ভোট দিন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না।”

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচনই মুক্তির পথ নয়। বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পর জনগণ একদল নতুন অপরাধপ্রবণ নেতা-কর্মী পেয়েছে। কেবল নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তনই জরুরি। তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”

ফয়জুল করীম আরও বলেন, “যারা খুন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করে, তাদের নির্বাচিত করার দায় ভোটারদেরই নিতে হবে। ইসলামের দৃষ্টিতে অন্যায়কে সমর্থন করার সুযোগ নেই। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ—সব ধর্মের মানুষের সমান বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বিএনপি তাদের আমলে তিনবার বিশ্ব দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। এখনো তাদের দলের মধ্যে খুন ও চাঁদাবাজির প্রবণতা রয়েছে।”

প্রতীক নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, “যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানে না; যারা ধানের শীষ নেয়, তারা ধান কাটতে জানে না; যারা লাঙ্গল নেয়, তারা লাঙ্গল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক যা সকল শ্রেণি-পেশার মানুষ চালাতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, জেলা সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি ওয়ালি খান, এবং যুব আন্দোলনের সহ-সভাপতি মোবারক হোসাইন প্রমুখ।

বিষয় : রাজনীতি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ কওমী টাইমস

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

একবার হাতপাখায় ভোট দিয়ে দেখুন—নরসিংদীতে ফয়জুল করীম

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “আপনারা বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, এবার ইসলামী শাসনব্যবস্থা কেমন হয় তা দেখতে হাতপাখা মার্কায় ভোট দিন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না।”

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচনই মুক্তির পথ নয়। বাংলাদেশের প্রতিটি নির্বাচনের পর জনগণ একদল নতুন অপরাধপ্রবণ নেতা-কর্মী পেয়েছে। কেবল নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তনই জরুরি। তাই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”

ফয়জুল করীম আরও বলেন, “যারা খুন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করে, তাদের নির্বাচিত করার দায় ভোটারদেরই নিতে হবে। ইসলামের দৃষ্টিতে অন্যায়কে সমর্থন করার সুযোগ নেই। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ—সব ধর্মের মানুষের সমান বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বিএনপি তাদের আমলে তিনবার বিশ্ব দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। এখনো তাদের দলের মধ্যে খুন ও চাঁদাবাজির প্রবণতা রয়েছে।”

প্রতীক নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, “যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানে না; যারা ধানের শীষ নেয়, তারা ধান কাটতে জানে না; যারা লাঙ্গল নেয়, তারা লাঙ্গল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক যা সকল শ্রেণি-পেশার মানুষ চালাতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, জেলা সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি ওয়ালি খান, এবং যুব আন্দোলনের সহ-সভাপতি মোবারক হোসাইন প্রমুখ।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত