আফগানিস্তানের ইসলামিক আমিরাতের (IEA) গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার তুরস্কে যাচ্ছেন। ইস্তানবুলে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকে সীমান্তে শান্তি, সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে।
আরিয়ানা নিউজের সূত্রে জানা গেছে, ইসলামিক আমিরাতের সাধারণ গোয়েন্দা অধিদপ্তরের (GDI) প্রধান আব্দুল হক ওয়াসিকের নেতৃত্বে আফগান প্রতিনিধি দল বুধবার দুপুরে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন। বৃহস্পতিবার ইস্তানবুলে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের পশ্চিম প্রদেশগুলোতে ক্রমবর্ধমান সীমান্ত হামলার জন্য ইসলামাবাদ কাবুলকে দায়ী করছে, দাবি করছে যে আফগান ভূখণ্ডে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত। তবে ইসলামিক আমিরাত এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
গত মাসে সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষের প্রতিনিধিরা এক অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছিলেন। বৃহস্পতিবারের ইস্তানবুল বৈঠকে ২,৬০০ কিলোমিটার দীর্ঘ আফগান–পাকিস্তান সীমান্তে টেকসই শান্তি ও সহযোগিতার কাঠামো তৈরির বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা সমন্বয় ও সন্ত্রাসবাদ মোকাবিলা।
বৈঠককে ঘিরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির সিনেটে এক ভাষণে বলেন, “আমি চাই আফগানিস্তান, ইরানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতিবাচকভাবে এগিয়ে যেতে। আমাদের পারস্পরিক সমস্যা সমাধান হোক এবং আমরা একে অপরকে সহায়তা করি।”
বিশ্লেষকরা মনে করছেন, ইস্তানবুলের এই বৈঠক কাবুল ও ইসলামাবাদের মধ্যে আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক স্থিতিশীলতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
বিষয় : পাকিস্তান আফগানিস্তান

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন