বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সাহস, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা সুদৃঢ় করছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীয়ের মাধ্যমে পাঠানো এক বাণীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “নির্ভিক সাহস, শৌর্য ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী দেশের গর্ব। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।”

তারেক রহমান বাহিনী সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, “বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।”

সাবেক রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এর ভূমিকা স্মরণ করে তিনি উল্লেখ করেন, “শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বাহিনীকে আধুনিকতার পথে আরও এগিয়ে নিয়েছিলেন।

তারেক রহমান বলেন, “১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক গঠন হয়। সেই ঐতিহাসিক দিনটি স্মরণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।”

তিনি বিশেষভাবে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ সাত শহীদ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ—এর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেষে তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

বিষয় : বিএনপি জাতীয় নিরাপত্তা সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সাহস, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক হিসেবে কাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা সুদৃঢ় করছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীয়ের মাধ্যমে পাঠানো এক বাণীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “নির্ভিক সাহস, শৌর্য ও শৃঙ্খলার মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী দেশের গর্ব। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।”

তারেক রহমান বাহিনী সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, “বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।”

সাবেক রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এর ভূমিকা স্মরণ করে তিনি উল্লেখ করেন, “শহীদ জিয়া সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বাহিনীকে আধুনিকতার পথে আরও এগিয়ে নিয়েছিলেন।

তারেক রহমান বলেন, “১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক গঠন হয়। সেই ঐতিহাসিক দিনটি স্মরণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।”

তিনি বিশেষভাবে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ সাত শহীদ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ—এর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শেষে তিনি বলেন, “সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত