বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হচ্ছে কওমি মাদ্রাসার সনদ; খসড়া নীতিমালা প্রকাশ

কওমী মাদরাসা শিক্ষাকে মূল ধারায় আনার উদ্যোগ সরকারের

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

কওমী মাদরাসা শিক্ষাকে মূল ধারায় আনার উদ্যোগ সরকারের

বাংলাদেশে কওমী মাদ্রাসা শিক্ষাকে কাঠামোগতভাবে দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা–২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। নতুন এই কাঠামো দেশের সাধারণ, কারিগরি, আলিয়া ও কওমী—সব শিক্ষার সনদকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ভিত্তি তৈরি করবে।

বাংলাদেশ সরকার দেশের বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থাকে একক জাতীয় যোগ্যতা কাঠামোর আওতায় সমন্বিত করতে নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ১৬ নভেম্বর ‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা–২০২৫’-এর খসড়া জনমতের জন্য প্রকাশ করে।

নীতিমালায় বলা হয়েছে, সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মধ্যে পারস্পরিক যোগ্যতার স্বীকৃতি, পূর্ব অর্জিত দক্ষতার মূল্যায়ন, জীবনব্যাপী শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য সৃষ্টি করাই এই উদ্যোগের উদ্দেশ্য। এতে বিশেষভাবে উল্লেখ রয়েছে—বাংলাদেশের ধর্মীয় শিক্ষার দুই প্রবাহ, আলিয়া ও কওমী, পৃথক কাঠামোতে পরিচালিত হলেও জাতীয় যোগ্যতা কাঠামোর মাধ্যমে উভয়ের সনদকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় উন্নীত করা হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান বলেন, কওমী শিক্ষাব্যবস্থাকে মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। অতীতে শুধু দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দেওয়া হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, “এই সংস্কার উপর থেকে নয়, নিচ থেকে উপরের দিকে কাঠামোগতভাবে সাজানো জরুরি; যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ-বিদেশে দক্ষতার প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে।”

তিনি আরও জানান, বাস্তবায়নের জন্য একটি ম্যানুয়েল প্রস্তুত হচ্ছে, যেখানে প্রতিটি স্তরে কীভাবে গুণগত মান নিশ্চিত হবে, কোন বিষয় কতটুকু পড়ানো হবে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে কীভাবে সামঞ্জস্য রাখা হবে—এসব বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ইউজিসি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ মাননির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্ত্রণালয় আরও জানায়, কওমী মাদ্রাসার সনদকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দিতে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। শিক্ষার গুণগত মান বজায় রাখা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

বিষয় : শিক্ষা কওমী মাদরাসা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কওমী মাদরাসা শিক্ষাকে মূল ধারায় আনার উদ্যোগ সরকারের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত