বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

৬ ডিসেম্বর যাত্রাবাড়ী বড় মাদরাসা মাঠে দিনব্যাপী ধর্মীয় মহাসমাবেশ, অংশ নেবেন দেশের শীর্ষ আলেমরা

রাজধানীতে মজলিসে দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা শনিবার

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

রাজধানীতে মজলিসে দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা শনিবার

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আগামী শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ (১৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি) রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ৩০তম বার্ষিক মারকাজি ইজতেমা। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে তা চলবে রাত ১০টা পর্যন্ত।

ইতোমধ্যেই ইজতেমায় উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন দাওয়াতুল হকের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মুহতামিম এবং আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমূদুল হাসান। পাশাপাশি তিনি সার্বস্তরের মুসল্লিদের এ ইজতেমায় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রেরিত দাওয়াতনামায় জানানো হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী যাত্রাবাড়ী বড় মাদরাসা মাঠেই ইজতেমার সকল কার্যক্রম পরিচালিত হবে। এতে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সকল হালকার আমীর, নায়েবে আমীর, ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে প্রচার সম্পাদক রিদওয়ানুল হাসান জানান, এবারের ৩০তম মারকাজি ইজতেমার একটি বিশেষ আকর্ষণ হচ্ছে যাত্রাবাড়ি বড় মাদরাসার বিগত ৫০ বছরের ফারেগিন বা সাবেক শিক্ষার্থীদের একত্রিত করার উদ্যোগ। এই লক্ষ্যে ‘আবনায়ে মুহিউস সুন্নাহ’ নামে একটি ছাত্র কাফেলা গঠন করা হয়েছে, যার আনুষ্ঠানিক যাত্রা এবারের ইজতেমার মধ্য দিয়েই শুরু হবে ইনশাল্লাহ।

তিনি আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষ দিকে ফারেগিনদের নিয়ে একটি বৃহৎ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ইজতেমাকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

বিষয় : দাওয়াতুল হক

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে মজলিসে দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা শনিবার

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আগামী শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ (১৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি) রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির ৩০তম বার্ষিক মারকাজি ইজতেমা। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে তা চলবে রাত ১০টা পর্যন্ত।

ইতোমধ্যেই ইজতেমায় উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন দাওয়াতুল হকের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মুহতামিম এবং আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমূদুল হাসান। পাশাপাশি তিনি সার্বস্তরের মুসল্লিদের এ ইজতেমায় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রেরিত দাওয়াতনামায় জানানো হয়, নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী যাত্রাবাড়ী বড় মাদরাসা মাঠেই ইজতেমার সকল কার্যক্রম পরিচালিত হবে। এতে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সকল হালকার আমীর, নায়েবে আমীর, ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে প্রচার সম্পাদক রিদওয়ানুল হাসান জানান, এবারের ৩০তম মারকাজি ইজতেমার একটি বিশেষ আকর্ষণ হচ্ছে যাত্রাবাড়ি বড় মাদরাসার বিগত ৫০ বছরের ফারেগিন বা সাবেক শিক্ষার্থীদের একত্রিত করার উদ্যোগ। এই লক্ষ্যে ‘আবনায়ে মুহিউস সুন্নাহ’ নামে একটি ছাত্র কাফেলা গঠন করা হয়েছে, যার আনুষ্ঠানিক যাত্রা এবারের ইজতেমার মধ্য দিয়েই শুরু হবে ইনশাল্লাহ।

তিনি আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষ দিকে ফারেগিনদের নিয়ে একটি বৃহৎ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ইজতেমাকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত