২০২৪ সালের বিপ্লবের পর দেশের ভাগ্য পরিবর্তনে বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, যুবসমাজই দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীও ঘোষণা করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “২০২৪ সালের বিপ্লবের পর প্রমাণ হয়েছে—এদেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দল বা নেতার প্রয়োজন নেই। যুবসমাজই এদেশের ভাগ্য বদলের সিদ্ধান্ত নিয়েছে।”
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশ শাসনকারী শক্তিগুলো উন্নয়নের নামে জনগণকে বারবার বিভ্রান্ত করেছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের সম্পদ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আল্লামা মামুনুল হক বলেন, খেলাফত মজলিস পণ করেছে—আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের রাষ্ট্র গড়ে তোলা হবে। সেই লক্ষ্য সামনে রেখেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীতে রাষ্ট্রক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।
গণসমাবেশে নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের গুরুত্বপূর্ণ ঘোষণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলী-র নাম ঘোষণা করেন আল্লামা মামুনুল হক।
বিষয় : মামুনুল হক

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন