বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

খালেদা জিয়াকে ঘিরে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের আহ্বান

দেশের এই সংকটে খালেদা জিয়ার বেঁচে থাকা অপরিহার্য: লুৎফুজ্জামান বাবর

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দেশের এই সংকটে খালেদা জিয়ার বেঁচে থাকা অপরিহার্য: লুৎফুজ্জামান বাবর

দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সমগ্র জাতির নেত্রী। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনের মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের প্রশ্নে তিনি কখনও কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাবর আরও বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সার্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন তাকে প্রয়োজন, সে বিষয়ে আজ বিস্তারিত বলছি না—অন্য একদিন বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর ভয়াবহ প্রয়োজন।”

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকায় অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। এ সময় তিনি উপস্থিত সবার কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাবর বলেন,

“আমার আগামী দিনের প্রথম কাজ হবে উন্নয়নের আন্দোলন ও উন্নয়নের সংগ্রাম। আমি বেকারত্ব দূর করার রাজনীতি নিয়ে এসেছি। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান সৃষ্টি। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছে। তাদের স্বাবলম্বী করতে হবে।”

তিনি আরও বলেন, “অতীতে যেভাবে উন্নয়ন করেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামী দিনে আরও অনেক বেশি উন্নয়ন উপহার দিতে পারব।”

এই আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি খালেদা জিয়া লুৎফুজ্জামান বাবর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দেশের এই সংকটে খালেদা জিয়ার বেঁচে থাকা অপরিহার্য: লুৎফুজ্জামান বাবর

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সমগ্র জাতির নেত্রী। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) আসনের মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের প্রশ্নে তিনি কখনও কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাবর আরও বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সার্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন তাকে প্রয়োজন, সে বিষয়ে আজ বিস্তারিত বলছি না—অন্য একদিন বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর ভয়াবহ প্রয়োজন।”

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকায় অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। এ সময় তিনি উপস্থিত সবার কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাবর বলেন,

“আমার আগামী দিনের প্রথম কাজ হবে উন্নয়নের আন্দোলন ও উন্নয়নের সংগ্রাম। আমি বেকারত্ব দূর করার রাজনীতি নিয়ে এসেছি। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান সৃষ্টি। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার যুবক-যুবতী রয়েছে। তাদের স্বাবলম্বী করতে হবে।”

তিনি আরও বলেন, “অতীতে যেভাবে উন্নয়ন করেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামী দিনে আরও অনেক বেশি উন্নয়ন উপহার দিতে পারব।”

এই আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত