বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সিডনির ন্যারেলান কবরস্থানে মুসলিম কবর অপমানের ঘটনাকে ‘ঘৃণা-অপরাধ’ বলছে মুসলিমরা; তদন্তে পুলিশ

বন্ডি বিচ হামলার পর অস্ট্রেলিয়ায় মুসলিম কবরস্থানে শূকরের মাথা রেখে ঘৃণ্য বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বন্ডি বিচ হামলার পর অস্ট্রেলিয়ায় মুসলিম কবরস্থানে শূকরের মাথা রেখে ঘৃণ্য বার্তা

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি বিচে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে উত্তেজনার মধ্যে এক ন্যাক্কারজনক ইসলামবিদ্বেষী ঘটনা সামনে এসেছে। সিডনির পশ্চিমাঞ্চলের ন্যারেলান কবরস্থানে মুসলিমদের কবরের ওপর শূকরের মাথা রেখে বিদ্বেষ ছড়ানো হয়েছে। ঘটনাটি ঘিরে মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের পশ্চিমে অবস্থিত ন্যারেলান কবরস্থানে মুসলিমদের কবরের ওপর শূকরের মাথা রেখে অপমানজনক বার্তা দেওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল-এর খবরে বলা হয়েছে, বন্ডি বিচে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এটিকে ‘প্রতিশোধমূলক’ হামলা হিসেবে দেখা হচ্ছে।

মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা ঘটনাটিকে স্পষ্টভাবে একটি ঘৃণা-অপরাধ (hate crime) হিসেবে আখ্যায়িত করেছেন। মুসলিম ফিউনারেল সার্ভিসেসের কর্মকর্তা আহমাদ হ্রাইচি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি সম্পূর্ণ নির্বুদ্ধিতাপূর্ণ ও মানবিকতা-বিবর্জিত একটি কাজ। যারা এমন করেছে, তারা কোনো সমস্যার সমাধান তো করেইনি, বরং প্রমাণ করেছে যে তারাই সমস্যার অংশ।”

তিনি আরও বলেন, কবরস্থানে শায়িত মানুষদের সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার কোনো সম্পর্ক নেই। “এই মানুষগুলো অনেক আগেই ইন্তেকাল করেছেন। কবরস্থান সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য শান্তি, সম্মান ও মর্যাদার স্থান হওয়া উচিত,”—জোর দিয়ে বলেন হ্রাইচি।

ঘটনার পর অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও মৃতদের প্রতি অসম্মান প্রদর্শনের মতো ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

বিষয় : ইসলামফোবিয়া অস্ট্রেলিয়া কবর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বন্ডি বিচ হামলার পর অস্ট্রেলিয়ায় মুসলিম কবরস্থানে শূকরের মাথা রেখে ঘৃণ্য বার্তা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি বিচে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে উত্তেজনার মধ্যে এক ন্যাক্কারজনক ইসলামবিদ্বেষী ঘটনা সামনে এসেছে। সিডনির পশ্চিমাঞ্চলের ন্যারেলান কবরস্থানে মুসলিমদের কবরের ওপর শূকরের মাথা রেখে বিদ্বেষ ছড়ানো হয়েছে। ঘটনাটি ঘিরে মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের পশ্চিমে অবস্থিত ন্যারেলান কবরস্থানে মুসলিমদের কবরের ওপর শূকরের মাথা রেখে অপমানজনক বার্তা দেওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল-এর খবরে বলা হয়েছে, বন্ডি বিচে সংঘটিত সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এটিকে ‘প্রতিশোধমূলক’ হামলা হিসেবে দেখা হচ্ছে।

মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা ঘটনাটিকে স্পষ্টভাবে একটি ঘৃণা-অপরাধ (hate crime) হিসেবে আখ্যায়িত করেছেন। মুসলিম ফিউনারেল সার্ভিসেসের কর্মকর্তা আহমাদ হ্রাইচি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি সম্পূর্ণ নির্বুদ্ধিতাপূর্ণ ও মানবিকতা-বিবর্জিত একটি কাজ। যারা এমন করেছে, তারা কোনো সমস্যার সমাধান তো করেইনি, বরং প্রমাণ করেছে যে তারাই সমস্যার অংশ।”

তিনি আরও বলেন, কবরস্থানে শায়িত মানুষদের সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার কোনো সম্পর্ক নেই। “এই মানুষগুলো অনেক আগেই ইন্তেকাল করেছেন। কবরস্থান সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য শান্তি, সম্মান ও মর্যাদার স্থান হওয়া উচিত,”—জোর দিয়ে বলেন হ্রাইচি।

ঘটনার পর অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও মৃতদের প্রতি অসম্মান প্রদর্শনের মতো ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত