দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, মতবিরোধ বা ক্ষোভ থাকলেও গণমাধ্যমে হামলা কোনো সভ্য ও গ্রহণযোগ্য প্রতিবাদ হতে পারে না। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ কোনোভাবেই প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট দুই পত্রিকার সম্পাদকীয় নীতি নিয়ে দেশের সিংহভাগ মানুষের আপত্তি রয়েছে। অনেকের মতে, এসব পত্রিকা বাংলাদেশে ফ্যাসিবাদপন্থী বয়ান ও সম্মতি তৈরিতে ভূমিকা রেখেছে এবং বিভিন্ন সময়ে অপতথ্য উৎপাদনের অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগ থাকা সত্ত্বেও আধুনিক জাতিরাষ্ট্রে কোনো সংবাদমাধ্যমের কার্যালয় জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস আচরণ সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বৃহস্পতিবার যারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে দেশের কোনো রাজনৈতিক বা ধর্মীয় শক্তি ধারণ করে না। এমনকি বিপ্লবী শহীদ ওসমান হাদির সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠানও এ ঘটনায় সমর্থন জানায়নি। ফলে ঘটনাটি গুরুতর হলেও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়, দেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে উপস্থাপনের জন্য পরিকল্পিত অপচেষ্টা চলমান রয়েছে। শহীদ ওসমান হাদির শাহাদাতের বেদনাকে কেন্দ্র করে যেন কোনো ষড়যন্ত্র বা সহিংস উদ্যোগ প্রশ্রয় না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানায় এবং একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীল ও পেশাদার আচরণ বজায় রাখার অনুরোধ জানায়।
বিষয় : ইসলামী আন্দোলন বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন