বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও বেফাক পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত; দ্রুত জানানো হবে নতুন সময়সূচী

নির্বাচন ও পরীক্ষার কারণে জামিয়া ফরিদাবাদ দস্তারবন্দী সম্মেলন স্থগিত

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

নির্বাচন ও পরীক্ষার কারণে জামিয়া ফরিদাবাদ দস্তারবন্দী সম্মেলন স্থগিত

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং বেফাক ও হাইয়া পরীক্ষার পরিবর্তিত তারিখের কারণে ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দী সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামিয়ার শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তানযীমে আবনায়ে জামিয়া’র এক জরুরি পরামর্শ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় জামিয়া ফরিদাবাদ প্রাঙ্গণে আসাতেযায়ে কেরাম এবং তানযীমের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এবং আল-হাইয়াতুল উলিয়ার পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরীক্ষার এই নতুন সময়সূচী পূর্বঘোষিত দস্তারবন্দী সম্মেলনের (১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬) অত্যন্ত কাছাকাছি হওয়ায় এবং নির্বাচনকালীন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাবেক শিক্ষার্থীরা (ফুযালা) সম্মেলনটি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। জামিয়ার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক মনে করে পূর্বনির্ধারিত তারিখ আপাতত মুলতবি ঘোষণা করেছেন।

সভায় উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম ও নাযেমে তালিমাত মাওলানা আব্দুর রশিদ খান সাহেব, মুফতি আবু সাঈদ সাহেব, তানযীমের সভাপতি মুফতি ইউনুস সাহেব ও মাওলানা নজরুল ইসলাম সাহেব, সদস্য সচিব মাওলানা হাসান জামিল সাহেব এবং মুফতি মানযুর হাসান যুবায়ের সাহেবসহ অন্যান্য শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিবৃন্দ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে খুব শীঘ্রই পরামর্শের ভিত্তিতে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিষয় : দস্তারবন্দী

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও পরীক্ষার কারণে জামিয়া ফরিদাবাদ দস্তারবন্দী সম্মেলন স্থগিত

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং বেফাক ও হাইয়া পরীক্ষার পরিবর্তিত তারিখের কারণে ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দী সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামিয়ার শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তানযীমে আবনায়ে জামিয়া’র এক জরুরি পরামর্শ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টায় জামিয়া ফরিদাবাদ প্রাঙ্গণে আসাতেযায়ে কেরাম এবং তানযীমের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এবং আল-হাইয়াতুল উলিয়ার পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরীক্ষার এই নতুন সময়সূচী পূর্বঘোষিত দস্তারবন্দী সম্মেলনের (১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬) অত্যন্ত কাছাকাছি হওয়ায় এবং নির্বাচনকালীন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাবেক শিক্ষার্থীরা (ফুযালা) সম্মেলনটি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। জামিয়ার শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক মনে করে পূর্বনির্ধারিত তারিখ আপাতত মুলতবি ঘোষণা করেছেন।

সভায় উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম ও নাযেমে তালিমাত মাওলানা আব্দুর রশিদ খান সাহেব, মুফতি আবু সাঈদ সাহেব, তানযীমের সভাপতি মুফতি ইউনুস সাহেব ও মাওলানা নজরুল ইসলাম সাহেব, সদস্য সচিব মাওলানা হাসান জামিল সাহেব এবং মুফতি মানযুর হাসান যুবায়ের সাহেবসহ অন্যান্য শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিবৃন্দ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে খুব শীঘ্রই পরামর্শের ভিত্তিতে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত