বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ধর্মীয় পোশাকের কারণে রাজস্থানে ট্রাক থামিয়ে প্রবীণ চালককে জঙ্গলে নিয়ে মারধর ও মুক্তিপণ দাবি

রাজস্থানে বয়োবৃদ্ধ মুসলিম ট্রাক চালককে অপহরণ ও নৃশংস নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

রাজস্থানে বয়োবৃদ্ধ মুসলিম ট্রাক চালককে অপহরণ ও নৃশংস নির্যাতন

ভারতের রাজস্থানে ধর্মীয় পরিচয় ও পোশাকের কারণে আজাদ খান (৫৫) নামে এক প্রবীণ মুসলিম ট্রাক চালককে নৃশংসভাবে লাঞ্ছিত ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কেবল তাকে শারীরিকভাবে আঘাতই করেনি, বরং ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। ট্রাকের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় এই বর্বরোচিত হামলার দৃশ্য ধরা পড়েছে।

গত ৫ ডিসেম্বর রাজস্থান থেকে পুনেতে পাইপ নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন উত্তরপ্রদেশের বাসিন্দা আজাদ খান। ট্রাকের অভ্যন্তরীণ ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাথায় টুপি থাকা আজাদ খানকে একদল যুবক পথরোধ করে অকথ্য ভাষায় ধর্মীয় গালিগালাজ করছে। একজন হামলাকারীকে বলতে শোনা যায়, "তুই কি মোল্লা? আমি তোকে চড় মারব।" বৃদ্ধ আজাদ খান বারবার নিজেকে নির্দোষ দাবি করে জীবন ভিক্ষা চাইলেও হামলাকারীরা জোরপূর্বক ট্রাকের চাবি কেড়ে নেয় এবং তাকে নিচে নামতে বাধ্য করে।

আজাদ খানের বয়ান অনুযায়ী, রাস্তায় একটি ট্রাক্টর দেখে তিনি গতি কমিয়েছিলেন। হঠাত একটি গাড়ি তার পথরোধ করে এবং আরোহীরা দাবি করে যে ট্রাকটি তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। আজাদ খান গাড়ির ক্ষতি দেখাতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ট্রাকে উঠে তাকে মারধর শুরু করে। এরপর তাকে অপহরণ করে কাছের একটি গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়।

ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আজাদ খান বলেন, "তারা আমাকে জঙ্গলে নিয়ে নৃশংসভাবে মারধর করে। আমার কান দিয়ে রক্ত ঝরছিল। তারা এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং আমাকে দিয়ে ট্রাকের মালিককে ফোন করায়।" মালিককে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল যে গাড়ির হেডলাইট ভেঙে গেছে। কিন্তু ভিডিও কলে কোনো ক্ষতি না দেখে মালিক পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশের তৎপরতা টের পেয়ে হামলাকারীরা আজাদ খানের পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ট্রাকের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নম্বর প্লেটটি ভুয়া ছিল। বর্তমানে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে।

বিষয় : ভারত ইসলামফোবিয়া

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজস্থানে বয়োবৃদ্ধ মুসলিম ট্রাক চালককে অপহরণ ও নৃশংস নির্যাতন

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ভারতের রাজস্থানে ধর্মীয় পরিচয় ও পোশাকের কারণে আজাদ খান (৫৫) নামে এক প্রবীণ মুসলিম ট্রাক চালককে নৃশংসভাবে লাঞ্ছিত ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কেবল তাকে শারীরিকভাবে আঘাতই করেনি, বরং ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। ট্রাকের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় এই বর্বরোচিত হামলার দৃশ্য ধরা পড়েছে।

গত ৫ ডিসেম্বর রাজস্থান থেকে পুনেতে পাইপ নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন উত্তরপ্রদেশের বাসিন্দা আজাদ খান। ট্রাকের অভ্যন্তরীণ ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাথায় টুপি থাকা আজাদ খানকে একদল যুবক পথরোধ করে অকথ্য ভাষায় ধর্মীয় গালিগালাজ করছে। একজন হামলাকারীকে বলতে শোনা যায়, "তুই কি মোল্লা? আমি তোকে চড় মারব।" বৃদ্ধ আজাদ খান বারবার নিজেকে নির্দোষ দাবি করে জীবন ভিক্ষা চাইলেও হামলাকারীরা জোরপূর্বক ট্রাকের চাবি কেড়ে নেয় এবং তাকে নিচে নামতে বাধ্য করে।

আজাদ খানের বয়ান অনুযায়ী, রাস্তায় একটি ট্রাক্টর দেখে তিনি গতি কমিয়েছিলেন। হঠাত একটি গাড়ি তার পথরোধ করে এবং আরোহীরা দাবি করে যে ট্রাকটি তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। আজাদ খান গাড়ির ক্ষতি দেখাতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ট্রাকে উঠে তাকে মারধর শুরু করে। এরপর তাকে অপহরণ করে কাছের একটি গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়।

ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আজাদ খান বলেন, "তারা আমাকে জঙ্গলে নিয়ে নৃশংসভাবে মারধর করে। আমার কান দিয়ে রক্ত ঝরছিল। তারা এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং আমাকে দিয়ে ট্রাকের মালিককে ফোন করায়।" মালিককে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল যে গাড়ির হেডলাইট ভেঙে গেছে। কিন্তু ভিডিও কলে কোনো ক্ষতি না দেখে মালিক পুলিশে অভিযোগ দায়ের করেন।

পুলিশের তৎপরতা টের পেয়ে হামলাকারীরা আজাদ খানের পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ট্রাকের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নম্বর প্লেটটি ভুয়া ছিল। বর্তমানে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত