ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ–২ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন দশ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীম। মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি এলাকার শিক্ষা, চিকিৎসা ও বেকারত্ব সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন দশ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীম।
মনোনয়ন দাখিলের সময় জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি শুয়াইব ইবরাহীম বলেন, গোপালগঞ্জ–২ আসনে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যবধান এবং বেকারত্ব বড় সংকট হিসেবে বিদ্যমান। জনগণ সুযোগ পেলে তিনি এসব মৌলিক সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সত্য, ন্যায় ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণের সমর্থনের প্রত্যাশা জানান।
উল্লেখ্য, ইসলামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা পরিচালক এবং গোপালগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ নেতৃত্বের জন্য তার একটি উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
বিষয় : বাংলাদেশ খেলাফত মজলিশ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন