ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে প্রধান অতিথি হিসেবে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের বই বিতরণ উদ্বোধন করেন। একই সঙ্গে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশের ৭৩,৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে মোট ৩৪,৩৬,৭০৪টি বই বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চলতি মেয়াদে ১ কোটি ৪৫ লক্ষ ৮১ হাজার ২০০ জন শিক্ষার্থীকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে।
ড. খালিদ বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ কার্যকর করার জন্য চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করেছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ে খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “জনবল নিয়োগে কোনরূপ স্বজনপ্রীতি বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দায়িত্বশীলতা ও আল্লাহভয়কে কেন্দ্র করে সব পদক্ষেপ নেওয়া হবে। নিয়োগ, পদোন্নতি ও অন্যান্য কার্যক্রম সর্বদা স্বচ্ছ এবং বিধিবিধান অনুযায়ী সম্পন্ন হবে।”
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। এছাড়া আলেমদের কল্যাণে পিএইচডি স্কলারশিপ প্রদানের উদ্যোগের কথাও ধর্ম উপদেষ্টা জানান।
বিষয় : ধর্ম উপদেষ্টা

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন