বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যুবকদের কর্মসংস্থান ও পাচার হওয়া টাকা ফেরানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

‘হ্যাঁ’ মানেই স্বাধীনতা, ‘না’ মানে পরাধীনতা: ডা. শফিকুর রহমান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

‘হ্যাঁ’ মানেই স্বাধীনতা, ‘না’ মানে পরাধীনতা: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতার অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার অর্থ হলো দেশের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা, আর ‘না’ জয়ী হওয়া মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়া। মঙ্গলবার সাতক্ষীরায় এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের বেকার সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী যুবকদের কোনো ‘বেকার ভাতা’ দিয়ে ছোট করতে চায় না। বরং যুবকরা কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে চায় এবং জামায়াত ক্ষমতায় গেলে সেই কাজের সুযোগ তৈরি করবে।

জনগণের আমানত রক্ষার নিশ্চয়তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের একটি পয়সাও কেউ চুরি করতে পারবে না। বিগত সময়ে দেশ থেকে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফেরত আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের ওপর বিগত বছরগুলোতে হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও ফাঁসি দেওয়া হয়েছে। নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে তারা টিকে আছেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এই সমাবেশে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম পরোয়ারসহ স্থানীয় সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

‘হ্যাঁ’ মানেই স্বাধীনতা, ‘না’ মানে পরাধীনতা: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতার অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার অর্থ হলো দেশের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা, আর ‘না’ জয়ী হওয়া মানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়া। মঙ্গলবার সাতক্ষীরায় এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের বেকার সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী যুবকদের কোনো ‘বেকার ভাতা’ দিয়ে ছোট করতে চায় না। বরং যুবকরা কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে চায় এবং জামায়াত ক্ষমতায় গেলে সেই কাজের সুযোগ তৈরি করবে।

জনগণের আমানত রক্ষার নিশ্চয়তা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের একটি পয়সাও কেউ চুরি করতে পারবে না। বিগত সময়ে দেশ থেকে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা ফেরত আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের ওপর বিগত বছরগুলোতে হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও ফাঁসি দেওয়া হয়েছে। নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে তারা টিকে আছেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এই সমাবেশে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম পরোয়ারসহ স্থানীয় সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত