সোমবার, ১৬ মার্চ ২০২৬
সোমবার, ১৬ মার্চ ২০২৬
কওমী টাইমস

ভিআইপি সংস্কৃতি পরিহার ও জনভোগান্তি কমাতে বিমানবন্দরে উপস্থিতির তালিকায় বড় কাটছাঁট

রাষ্ট্রাচারে মিতব্যয়িতা: প্রধানমন্ত্রীর বিদেশ সফরে প্রটোকল সীমিত করার ঘোষণা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সীমিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এ সময় মাত্র চারজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও দেশে ফেরার সময়কার প্রটোকল ব্যবস্থা সংক্ষিপ্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, নতুন নিয়মে বিমানবন্দরে উপস্থিত থাকবেন—মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এর বাইরে অন্য কোনো কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক থাকবে না।

সরকারি সূত্রগুলো বলছে, এ সিদ্ধান্তের মাধ্যমে আগে প্রচলিত বিস্তৃত রাষ্ট্রাচার প্রটোকল ব্যবস্থা কমিয়ে আরও সংক্ষিপ্ত ও কার্যকর করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ব্যবস্থা প্রশাসনিক প্রটোকলকে আরও সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল করবে এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কমাবে।

বিষয় : প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ১৬ মার্চ ২০২৬

রাষ্ট্রাচারে মিতব্যয়িতা: প্রধানমন্ত্রীর বিদেশ সফরে প্রটোকল সীমিত করার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সীমিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এ সময় মাত্র চারজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও দেশে ফেরার সময়কার প্রটোকল ব্যবস্থা সংক্ষিপ্ত করার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, নতুন নিয়মে বিমানবন্দরে উপস্থিত থাকবেন—মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এর বাইরে অন্য কোনো কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক থাকবে না।

সরকারি সূত্রগুলো বলছে, এ সিদ্ধান্তের মাধ্যমে আগে প্রচলিত বিস্তৃত রাষ্ট্রাচার প্রটোকল ব্যবস্থা কমিয়ে আরও সংক্ষিপ্ত ও কার্যকর করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ব্যবস্থা প্রশাসনিক প্রটোকলকে আরও সংক্ষিপ্ত ও সুশৃঙ্খল করবে এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কমাবে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত