বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সুইডেনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ: রাজপথে হাজারো মানুষ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অমানবিক আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুইডেনের রাজধানী স্টকহোম। শনিবার (২৭ ডিসেম্বর) শত শত মানুষ রাজপথে নেমে গাজায় চলমান 'গণহত্যা' বন্ধের দাবি জানান। সাধারণ নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো সুইডিশ সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য জোরালো আহ্বান জানিয়েছে।সুইডেনের বিভিন্ন নাগরিক সংগঠনের ডাকে সাড়া দিয়ে শনিবার স্টকহোমের 'ওডেনপ্ল্যান' চত্বরে সমবেত হন কয়েক শ’ বিক্ষোভকারী। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং গাজায় শিশু হত্যা ও স্কুল-হাসপাতালে বোমা হামলার প্রতিবাদী ব্যানার। বিক্ষোভকারীরা ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।আন্দোলনে অংশ নেওয়া বিশিষ্ট সুইডিশ অ্যাক্টিভিস্ট রবিন নিলসন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, "স্থায়ী শান্তি না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক চাপে পড়ে অনিচ্ছাসত্ত্বেও যুদ্ধবিরতিতে সই করেছিলেন, কিন্তু বাস্তবে তিনি তা মানছেন না।"নিলসন আরও বলেন, "সংবাদমাধ্যমে খবর আসছে যে এই যুদ্ধ ২০২৬ সাল পর্যন্ত চলতে পারে—এটি অত্যন্ত ভয়াবহ। যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তবে আগামী বছর আমরা আরও কঠোর গণআন্দোলন এবং আইন অমান্য কর্মসূচি পালন করব।"উল্লেখ্য, গত বছর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি বাহিনীর হাতে নতুন করে ৪১৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিচ্ছে।

সুইডেনে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ: রাজপথে হাজারো মানুষ