বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে ভোট চোরদের বিরুদ্ধে দাঁড়াবো: হাসনাত আব্দুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেবিদ্বার আসনে এনসিপি মনোনীত জোট সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শক্ত অবস্থান নিলেন। তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার থেকে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা আগ্রাসন বিরোধী, দুর্নীতিমুক্ত, সংস্কারমুখী ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করব ইনশাআল্লাহ। যারা কেন্দ্র দখল করতে চায়, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, “আমাদের বিভাজনের চেষ্টা করা হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। প্রশাসন, পুলিশ বা অর্থ দিয়ে নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব। জনগণকে নিয়ে ভোট চোরদের বিরুদ্ধে আমরা দৃঢ় থাকব।”বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “তিনি দলমতনির্বিশেষে সবার প্রিয়। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমরা তার রাজনৈতিক জীবনী থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে এ রাজনীতির ধারাকে অব্যাহত রাখব।”অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন। সভাপতিত্বে ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. আমিনুল ইসলাম, অধ্যাপক লোকমান হোসাইন, পৌর জামায়াতের আমির মো. ফেরদৌস আহমেদ, মোঃ তমিজ উদ্দিন এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার।

দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গড়তে ভোট চোরদের বিরুদ্ধে দাঁড়াবো: হাসনাত আব্দুল্লাহ