শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

মিয়ানমারে পাচারের সময় ২২,৬২৫ কেজি মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড

মিয়ানমারের মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারের সময় বিপুল পরিমাণ মটর ডাল হাতিয়া কোস্ট গার্ড জব্দ করেছে। শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২২,৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। এই ডালের বাজারমূল্য প্রায় ১০,১৮,১২৫ টাকা।কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে। তিনি আরও বলেন, “চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। আমাদের লক্ষ্য দেশীয় অর্থনীতি ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবরকম চোরাচালান প্রতিহত করা।”

মিয়ানমারে পাচারের সময় ২২,৬২৫ কেজি মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড