জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সংসদের সরকারি ও বিরোধী উভয় পক্ষকে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে 'কাঁধে কাঁধ মিলিয়ে' কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২০ এপ্রিল) সংসদ অধিবেশনে জ্বালানি সংকট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার সময় তিনি সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সোমবার বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন পুনরারম্ভ হয়। অধিবেশনের শুরুতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর প্রভাব সংক্রান্ত দুটি পৃথক মুলতবি প্রস্তাবের নোটিশ উত্থাপন করা হয়। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য নুরুল ইসলাম এই নোটিশগুলো উত্থাপন করেন।
উত্থাপিত নোটিশগুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে ডেপুটি স্পিকার বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে যে আলোচনা হচ্ছে, তা একটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়। তিনি স্পষ্ট করেন যে, দেশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। জনগণের কল্যানে উভয় পক্ষকে সম্মিলিতভাবে সমাধান খুঁজতে হবে।
মুলতবি প্রস্তাবের প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় কার্যপ্রণালী বিধির উল্লেখ করেন। তিনি জানান, জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাব আনার পরিবর্তে বিধিমোতাবেক বিকল্প ধারায় বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে। এতে সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনগণের সমস্যার কথাগুলো সঠিকভাবে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাবে। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রশংসাও করেন তিনি।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন