জাতিসংঘ ঘোষণা করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় তারা কোনো পক্ষ নয়। তবে শান্তি ও মানবিক সহায়তার জন্য যেকোনো আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন দিতে তারা প্রস্তুত।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের মুখপাত্র ইয়েন্স লারকে এবং জেনেভা অফিসের যোগাযোগ পরিচালক আলেসান্দ্রা ভেলুচ্চি এ তথ্য জানান।
লারকে বলেন, জাতিসংঘ উক্ত যুদ্ধবিরতি পরিকল্পনার খসড়া তৈরিতে কোনোভাবে অংশ নেয়নি এবং এর বিষয়বস্তু সম্পর্কেও তাদের বিস্তারিত তথ্য নেই। তবে তিনি উল্লেখ করেন, গাজার জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ইতোমধ্যেই সংরক্ষিত আছে এবং দাতাদের অর্থায়নে তা দ্রুত পাঠানো সম্ভব।
অন্যদিকে, ভেলুচ্চি বলেন, “আমরা সব ধরনের শান্তি উদ্যোগকে স্বাগত জানাই। জাতিসংঘ যেকোনো পরিকল্পনা সমর্থনে প্রস্তুত, বিশেষ করে মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে।”
এর এক দিন আগে ওয়াশিংটনে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন। পরিকল্পনায় রয়েছে—
তবে এই ঘোষণার মধ্যেই ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও হামলা চালাচ্ছে, যাতে বহু আবাসিক ভবন ধ্বংস হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এভাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কৌশল চালাচ্ছে ইসরায়েল।
৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৬ হাজার ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫৩৬ জন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ভয়াবহ খাদ্যসংকটে ৪৫৩ জন, যার মধ্যে ১৫০ শিশু, অনাহারে মারা গেছেন।
বিষয় : আন্তর্জাতিক ইসরাইল যুক্তরাষ্ট্র ট্রাম্প

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন