বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপটি প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে সাইবার হামলার হুমকি দিয়েছে।

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সাইবার আক্রমণের হুমকি

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সাইবার আক্রমণের হুমকি
হ্যাকড হওয়া ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপটি প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে সাইবার হামলার হুমকি দিয়েছে। ঘটনায় গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটের দিকে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়। পেজটির নাম পরিবর্তন না হলেও প্রোফাইল ও কভার ফটো বদলে হ্যাকার গ্রুপ নিজেদের লোগো ব্যবহার করেছে।

হ্যাকার গ্রুপটি দাবি করেছে, তারা ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। প্রকাশিত বার্তায় ‘Team MS 47OX’-এর নাম উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়টি সত্য। তিনি বলেন, “আজ ভোরে ব্যাংকের পেজ হ্যাক হয়েছে। আমাদের আইটি বিভাগ তা সমাধানে কাজ করছে।”

ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একাধিক গ্রাহক জানান, ওই সময় ব্যাংকের অফিসিয়াল পেজে অস্বাভাবিক পোস্ট চোখে পড়েছে। তবে এই হ্যাকিংয়ের কারণে ব্যাংকের অনলাইন সেবা বা লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মে হামলার ঝুঁকি বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

বিষয় : ইসলামী ব্যাংক সাইবার সিকিউরিটি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সাইবার আক্রমণের হুমকি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপটি প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে সাইবার হামলার হুমকি দিয়েছে। ঘটনায় গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটের দিকে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়। পেজটির নাম পরিবর্তন না হলেও প্রোফাইল ও কভার ফটো বদলে হ্যাকার গ্রুপ নিজেদের লোগো ব্যবহার করেছে।

হ্যাকার গ্রুপটি দাবি করেছে, তারা ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। প্রকাশিত বার্তায় ‘Team MS 47OX’-এর নাম উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়টি সত্য। তিনি বলেন, “আজ ভোরে ব্যাংকের পেজ হ্যাক হয়েছে। আমাদের আইটি বিভাগ তা সমাধানে কাজ করছে।”

ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একাধিক গ্রাহক জানান, ওই সময় ব্যাংকের অফিসিয়াল পেজে অস্বাভাবিক পোস্ট চোখে পড়েছে। তবে এই হ্যাকিংয়ের কারণে ব্যাংকের অনলাইন সেবা বা লেনদেন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মে হামলার ঝুঁকি বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত