বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অশান্তি সৃষ্টিতে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, এ অভিযোগ ভিত্তিহীন এবং ঢাকা নিজেদের দায়িত্ব এড়াতে এমন মন্তব্য করছে।
বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারতের ভূমিকা আছে—স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত।
শুক্রবার (৩ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।”
তিনি উল্টো অভিযোগ করে বলেন, কথিত উগ্রবাদীরা পার্বত্য অঞ্চলের পাহাড়ি সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে এবং তাদের ভূমি দখল করছে। জসওয়াল বলেন, “আমি ঢাকাকে বলব নিজেদের দিকে তাকান এবং পাহাড়ি সংখ্যালঘুদের ওপর হামলা ও জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন।”
এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছিলেন, খাগড়াছড়িতে অশান্তি তৈরিতে ভারত ও ‘পতিত ফ্যাসিস্ট চক্র’ ইন্ধন দিচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে ঢাকার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, হাসিনা ভারত থেকে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এরই প্রেক্ষাপটে ভারত শুক্রবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করল।
সূত্র: ইন্ডিয়া টুডে

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন