বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

কর্ণফুলী টানেল এলাকায় ব্যানার অপসারণে স্বস্তি, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী টানেল এলাকায় ব্যানার অপসারণে স্বস্তি, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর ব্যানার-ফেস্টুনে ঢেকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। সেখানে প্রাণহানির পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের উদ্যোগে সব ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয়রা এ পদক্ষেপকে জনবান্ধব ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বরে ঝুলন্ত ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়। এর আগে পুরো এলাকা রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে ঢেকে থাকায় দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছিল।

স্থানীয় ব্যবসায়ী জাবেদ বলেন, “দুপুরের আগেও জায়গাটি জঞ্জালে ভরে ছিল। কিন্তু এখন ব্যানার সরানোর পর আবারও তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পেয়েছে।” তিনি এ উদ্যোগের জন্য বিএনপি নেতা হেলাল উদ্দীন এবং ভোগান্তি তুলে ধরা সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এক যানবাহন মালিক দিদারুল আলম বলেন, “ব্যানারের কারণে চালকদের দিক দেখা সম্ভব হচ্ছিল না। ফলে গোলচত্বরটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল। এখন জায়গাটি দেখে ভালো লাগছে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন জানান, “ব্যানার-ফেস্টুনের কারণে চালকদের অসুবিধা হচ্ছিল। বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন কিছু আমরা করব না। এজন্য সব ব্যানার সরানো হয়েছে।”

উল্লেখ্য, ব্যানারে ঢাকা থাকার কারণে এলাকাটি বহুদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোহেল (৩২) নামে এক যুবক নিহত হন। স্থানীয়রা বলছেন, ব্যানার সরানোর মাধ্যমে সড়ক নিরাপত্তা কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিষয় : রাজনীতি চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কর্ণফুলী টানেল এলাকায় ব্যানার অপসারণে স্বস্তি, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর ব্যানার-ফেস্টুনে ঢেকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। সেখানে প্রাণহানির পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের উদ্যোগে সব ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয়রা এ পদক্ষেপকে জনবান্ধব ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বরে ঝুলন্ত ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়। এর আগে পুরো এলাকা রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে ঢেকে থাকায় দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছিল।

স্থানীয় ব্যবসায়ী জাবেদ বলেন, “দুপুরের আগেও জায়গাটি জঞ্জালে ভরে ছিল। কিন্তু এখন ব্যানার সরানোর পর আবারও তার প্রাকৃতিক সৌন্দর্য ফিরে পেয়েছে।” তিনি এ উদ্যোগের জন্য বিএনপি নেতা হেলাল উদ্দীন এবং ভোগান্তি তুলে ধরা সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এক যানবাহন মালিক দিদারুল আলম বলেন, “ব্যানারের কারণে চালকদের দিক দেখা সম্ভব হচ্ছিল না। ফলে গোলচত্বরটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছিল। এখন জায়গাটি দেখে ভালো লাগছে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন জানান, “ব্যানার-ফেস্টুনের কারণে চালকদের অসুবিধা হচ্ছিল। বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন কিছু আমরা করব না। এজন্য সব ব্যানার সরানো হয়েছে।”

উল্লেখ্য, ব্যানারে ঢাকা থাকার কারণে এলাকাটি বহুদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোহেল (৩২) নামে এক যুবক নিহত হন। স্থানীয়রা বলছেন, ব্যানার সরানোর মাধ্যমে সড়ক নিরাপত্তা কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত