বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা

খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে জমিয়ত নেতাদের সঙ্গে মধুপুর পীরের বৈঠক

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে জমিয়ত নেতাদের সঙ্গে মধুপুর পীরের বৈঠক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুকের নেতৃত্বে এক প্রতিনিধি দল খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আবদুল হামিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেয়। আসন্ন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনকে ঘিরে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার আশ্বাস বিনিময় হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জের মধুপুরে অবস্থিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আমীর ও মধুপুর পীর মাওলানা আবদুল হামিদ।

জমিয়তের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

এছাড়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী এবং কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফও উপস্থিত ছিলেন।

আলোচনায় আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রস্তুতি, বিদেশি অতিথিদের নিরাপত্তা ব্যবস্থা, ও সম্মেলনের সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

জমিয়তের নেতৃবৃন্দ পীর সাহেব মধুপুরকে সম্মেলন সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উভয় সংগঠনের নেতারা খতমে নবুওয়াতের আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করতে জমিয়ত নেতাদের সঙ্গে মধুপুর পীরের বৈঠক

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুকের নেতৃত্বে এক প্রতিনিধি দল খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আবদুল হামিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেয়। আসন্ন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনকে ঘিরে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার আশ্বাস বিনিময় হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জের মধুপুরে অবস্থিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আমীর ও মধুপুর পীর মাওলানা আবদুল হামিদ।

জমিয়তের প্রতিনিধি দলে ছিলেন সভাপতি মাওলানা উবায়দুল্লাহ্ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

এছাড়া খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ্ কাসেমী এবং কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফও উপস্থিত ছিলেন।

আলোচনায় আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রস্তুতি, বিদেশি অতিথিদের নিরাপত্তা ব্যবস্থা, ও সম্মেলনের সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

জমিয়তের নেতৃবৃন্দ পীর সাহেব মধুপুরকে সম্মেলন সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উভয় সংগঠনের নেতারা খতমে নবুওয়াতের আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত