গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সহায়তাবাহী ‘ফ্রিডম ফ্লোটিলা’-তে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একে মানবাধিকার ও বৈশ্বিক ন্যায়ের পরিপন্থী বলে উল্লেখ করেছেন।
বুধবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলকে আহ্বান জানান, আটক মালয়েশীয় নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে। তিনি বলেন, “গাজায় মানবিক সহায়তা বহনকারী জাহাজ আটক করা মানবাধিকারের মৌলিক নীতি ও বৈশ্বিক মানব মর্যাদার পরিপন্থী।”
তিনি আরও জানান, মালয়েশিয়া অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত আটক মানবাধিকার কর্মীদের মুক্তির জন্য কাজ করছে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটে অংশ নেওয়া নয়জন মালয়েশীয় নাগরিক বর্তমানে ইসরায়েলের হেফাজতে রয়েছেন। বিবৃতিতে বলা হয়, “আমাদের কূটনৈতিক মিশন সক্রিয়ভাবে কাজ করছে যেন সব আটক ব্যক্তির নিরাপত্তা ও দ্রুত মুক্তি নিশ্চিত করা যায়।”
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মালয়েশিয়া ফিলিস্তিনের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং গাজার চলমান মানবিক বিপর্যয় অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে সমর্থন করছে।
বুধবার সকালে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ‘ফ্রিডম ফ্লোটিলা’-এর ওপর হামলা চালায়। ১১টি জাহাজের এই বহরে মানবাধিকারকর্মী ও ত্রাণসামগ্রী ছিল গাজার জন্য, যেখানে প্রায় ২৪ লাখ মানুষ ভয়াবহ মানবিক সংকটে ভুগছে।
এর মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েল একইভাবে ‘রেজিলিয়েন্স ফ্লিট’ নামের আরেকটি বহরে হামলা চালিয়ে শতাধিক কর্মীকে আটক করেছিল। পরবর্তীতে তাদের বেশিরভাগকে মুক্তি দেওয়া হলেও অনেকেই নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৭৮০ জন আহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু। খাদ্য ও চিকিৎসার অভাবে আরও ৪৬০ জন, যার মধ্যে ১৫৪ জন শিশু, প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন