শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা: প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশী ইয়ুথ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ মো. ইব্রাহিম শেখ।রোববার (১৫ মার্চ) কুয়ালালামপুরের চৌকিট কিংসটোন হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ছয়টি দেশের নাগরিকদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী ইয়ুথ কমিউনিটির সভাপতি মো. রাজু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. রমজান এবং পিএইচডি গবেষক জোবায়ের হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ডেপুটি প্রেসিডেন্ট টিংকু জারিল সুলাইমান এবং রয়েল ফ্যামিলির সদস্য দাতো ডা. হাসনিজাল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিম ইফা গ্লোবাল এম সেনডিরিয়ান বারহাদের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. ইকবাল হোসেন, দাতো রওশন দাস, প্রকৌশলী সুমন আহমেদ, আবু বক্কর সিদ্দিক নাছিম, মো. শারিফুল ইসলাম শরিফ, মো. তোফায়েল আহমেদ এবং মো. আজিজুল হক।কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, বিশ্বজয়ী কোরআনের হাফেজ ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ এবং কুয়ালালামপুর বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক।এ প্রতিযোগিতায় বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও ফিলিপাইনসহ মোট ২৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন হাফেজ মো. নুরুল আবছার এবং তৃতীয় স্থান লাভ করেন হাফেজ মো. সায়েদূর রহমান।অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্দুল মজিদ, খান তারিকুল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সুমন, মিজান ও মেহেদী। এছাড়াও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা: প্রথম হলেন বাংলাদেশি হাফেজ