মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি পার্লামেন্ট, কনেসেটে দেওয়া ভাষণের সময় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে নজিরবিহীন প্রতিবাদের ঘটনা ঘটেছে। সোমবার জেরুজালেমে এই ঘটনায় দুইজন ইসরায়েলি আরব ও ইহুদি আইনপ্রণেতাকে নিরাপত্তা রক্ষীরা জোরপূর্বক কক্ষ থেকে বের করে দেয়। এই প্রতিবাদটি এমন এক সময়ে ঘটল যখন ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সফর শুরু করেছেন এবং ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময়ের একটি যুগান্তকারী চুক্তি কার্যকর হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর কনেসেটে ভাষণ দেন। তাঁর ভাষণের সময়ই গণতন্ত্র ও সমতার জন্য গণতান্ত্রিক ফ্রন্ট (হাডাশ-তাল)-এর দুই সদস্য, আইমান ওদেহ এবং ওফের কাসিফ হলের মধ্যে 'ফিলিস্তিনকে স্বীকৃতি দাও' (اعترف بفلسطين) লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে কনেসেটের স্পিকার আমির ওহানা নিরাপত্তা কর্মীদের দ্রুত তাদের অপসারণের নির্দেশ দেন। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, নিরাপত্তা কর্মীরা অত্যন্ত দ্রুততা ও বলপ্রয়োগের মাধ্যমে দুই এমপিকে কক্ষ থেকে বের করে দিচ্ছেন। ইসরায়েলি চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, সাধারণ একটি কাগজে লেখা প্ল্যাকার্ড প্রদর্শনের কারণেই তাঁদের বহিষ্কার করা হয়েছে।
ফিলিস্তিন রাষ্ট্র ও আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রতিবাদ ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতির ইস্যুটিকে আবার সামনে নিয়ে আসে। আন্তর্জাতিক মহলে বর্তমানে ফিলিস্তিনের স্বীকৃতি একটি বহুল আলোচিত বিষয়। সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে মোট ১৫৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতি দেয়নি। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, লুক্সেমবার্গ, বেলজিয়াম, অ্যান্ডোরা, ফ্রান্স, মাল্টা, মোনাকো এবং সান মারিনোসহ মোট ১১টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
ট্রাম্পের এই সফর একটি বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপটে হচ্ছে। তিনি সোমবার তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর হয়ে ইসরায়েলে এসে পৌঁছান এবং কয়েক ঘণ্টার সফর শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মিশরের শারম এল শেইখের উদ্দেশে রওনা হবেন। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, এই সফরের মূল লক্ষ্য গাজা যুদ্ধ সমাপ্ত করা। এই সফরের আগে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শুক্রবার থেকে কার্যকর হওয়া বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার হামাস গাজায় আটক জীবিত ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। এর বিপরীতে তেল আবিব মুক্তি দিয়েছে ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে, যাদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৮ অক্টোবর, ২০২৩-এর পর গাজা উপত্যকা থেকে আটক হওয়া ১৭১৮ জন বন্দিও রয়েছেন।
নেসেটে ট্রাম্পের ভাষণ চলাকালে তাঁকে, তাঁর মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভন উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ব্যাপক করতালি দেওয়া হয়। ইসরায়েল এই চারজনের কূটনৈতিক প্রচেষ্টার কারণে গাজা থেকে সমস্ত জীবিত বন্দিকে একবারে ফিরিয়ে আনার চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে মনে করে। ট্রাম্প গত ৯ অক্টোবর তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় শারম এল শেইখে হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রথম ধাপের চুক্তি ঘোষণা করেছিলেন।
বিষয় : ইসরায়েল

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন