বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ইসলামবিদ্বেষ বন্ধে জাতীয় নীতির আহ্বান

ইসকনের ভূমিকা তদন্তসহ ৬ দফা দাবি ইন্তিফাদা বাংলাদেশের

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ইসকনের ভূমিকা তদন্তসহ ৬ দফা দাবি ইন্তিফাদা বাংলাদেশের

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামবিদ্বেষ, নারী নির্যাতন ও রাষ্ট্রীয় নীরবতার প্রতিবাদে ৬ দফা দাবি জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ নামের একটি সংগঠন। দাবি অনুযায়ী, ইসকনসহ কোনো সংস্থার ভূমিকা অপরাধে প্রমাণিত হলে তা তদন্ত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইন্তিফাদা বাংলাদেশের নেতৃবৃন্দ বর্তমান সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় ইসলামবিদ্বেষ এবং নারী নির্যাতনের নানা ঘটনার তীব্র নিন্দা জানান।

সংগঠনটির সদস্য আহমেদ রফিক বলেন, “একদিকে মুসলিম নারীকে ধর্ষণের ঘটনাকে গর্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে যারা প্রতিবাদ করছেন—তাদের অপহরণ, নির্যাতন, এমনকি হত্যা করা হচ্ছে। অথচ রাষ্ট্র ও প্রশাসন চুপচাপ তামাশা দেখছে।”

তিনি অভিযোগ করেন, “ইসকনের মতো সংগঠনগুলো যদি কোনো অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তবে তাদের ভূমিকা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

৬ দফা দাবি:

১️⃣ ইসকনসহ যেকোনো সংস্থার অপরাধে সম্পৃক্ততা তদন্ত ও প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা।

২️⃣ গাজীপুর ধর্ষণ ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগের প্রকাশ্য ক্ষমা ও দ্রুত বিচার নিশ্চিতকরণ।

৩️⃣ টঙ্গীর অপহরণ-হত্যা মামলায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি।

৪️⃣ রাষ্ট্রীয় পর্যায়ে “কাঠামোগত ইসলামবিদ্বেষ” রোধে জাতীয় নীতি প্রণয়ন।

৫️⃣ মুসলিম নারীর নিরাপত্তা রক্ষায় আইনি সুরক্ষা ও নির্দিষ্ট নীতিমালা।

৬️⃣ ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াইরত ইমাম ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

সমাবেশে বক্তারা বলেন, “রাষ্ট্রীয় নীরবতা এবং রাজনৈতিক সুবিধাবাদ আজ সমাজে ইসলামবিদ্বেষকে কাঠামোগত রূপ দিয়েছে।” তারা সতর্ক করেন, মুসলমানরা আর এ ধরনের নীরবতা মেনে নেবে না।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে অগ্রসর হন।

বিষয় : ইন্তিফাদা ইসকন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসকনের ভূমিকা তদন্তসহ ৬ দফা দাবি ইন্তিফাদা বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামবিদ্বেষ, নারী নির্যাতন ও রাষ্ট্রীয় নীরবতার প্রতিবাদে ৬ দফা দাবি জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ নামের একটি সংগঠন। দাবি অনুযায়ী, ইসকনসহ কোনো সংস্থার ভূমিকা অপরাধে প্রমাণিত হলে তা তদন্ত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইন্তিফাদা বাংলাদেশের নেতৃবৃন্দ বর্তমান সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় ইসলামবিদ্বেষ এবং নারী নির্যাতনের নানা ঘটনার তীব্র নিন্দা জানান।

সংগঠনটির সদস্য আহমেদ রফিক বলেন, “একদিকে মুসলিম নারীকে ধর্ষণের ঘটনাকে গর্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে যারা প্রতিবাদ করছেন—তাদের অপহরণ, নির্যাতন, এমনকি হত্যা করা হচ্ছে। অথচ রাষ্ট্র ও প্রশাসন চুপচাপ তামাশা দেখছে।”

তিনি অভিযোগ করেন, “ইসকনের মতো সংগঠনগুলো যদি কোনো অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে, তবে তাদের ভূমিকা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

৬ দফা দাবি:

১️⃣ ইসকনসহ যেকোনো সংস্থার অপরাধে সম্পৃক্ততা তদন্ত ও প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা।

২️⃣ গাজীপুর ধর্ষণ ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগের প্রকাশ্য ক্ষমা ও দ্রুত বিচার নিশ্চিতকরণ।

৩️⃣ টঙ্গীর অপহরণ-হত্যা মামলায় স্বচ্ছ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি।

৪️⃣ রাষ্ট্রীয় পর্যায়ে “কাঠামোগত ইসলামবিদ্বেষ” রোধে জাতীয় নীতি প্রণয়ন।

৫️⃣ মুসলিম নারীর নিরাপত্তা রক্ষায় আইনি সুরক্ষা ও নির্দিষ্ট নীতিমালা।

৬️⃣ ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াইরত ইমাম ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

সমাবেশে বক্তারা বলেন, “রাষ্ট্রীয় নীরবতা এবং রাজনৈতিক সুবিধাবাদ আজ সমাজে ইসলামবিদ্বেষকে কাঠামোগত রূপ দিয়েছে।” তারা সতর্ক করেন, মুসলমানরা আর এ ধরনের নীরবতা মেনে নেবে না।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে অগ্রসর হন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত