বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসম্মেলনকে ঘিরে উলামায়ে কেরামের ঐক্য ও কর্মপরিকল্পনা

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক ‘খতমে নবুওয়ত’ বিশ্বাস রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি শামসুল আরেফিন খান সাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের বহু মুসলিম দেশ, বিশেষ করে পাকিস্তান ১৯৭৪ সালে আইন পাস করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা দীর্ঘদিন ধরে এই দাবিতে সংগ্রাম করে আসছেন।”

সভায় বক্তারা বলেন, কাদিয়ানিবাদ ইসলামের মৌলিক বিশ্বাস ‘খতমে নবুওয়াত’—অর্থাৎ হযরত মুহাম্মদ ﷺ এর পর আর কোনো নবী আসবেন না—এই ঈমানি সত্যের অস্বীকার। কাদিয়ানিরা নিজেদের মুসলমান দাবি করলেও তাদের বিশ্বাস ইসলামী আকীদার পরিপন্থী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সংরক্ষণ কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ ফারুকী, এবং পীর সাহেব জায়গীর মাওলানা দ্বীন মোহাম্মদসহ স্থানীয় উলামায়ে কেরাম।

নেতৃবৃন্দ আসন্ন আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দাওয়াত ও সংগঠিত প্রচারণা চালানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক ‘খতমে নবুওয়ত’ বিশ্বাস রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুফতি শামসুল আরেফিন খান সাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্বের বহু মুসলিম দেশ, বিশেষ করে পাকিস্তান ১৯৭৪ সালে আইন পাস করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা দীর্ঘদিন ধরে এই দাবিতে সংগ্রাম করে আসছেন।”

সভায় বক্তারা বলেন, কাদিয়ানিবাদ ইসলামের মৌলিক বিশ্বাস ‘খতমে নবুওয়াত’—অর্থাৎ হযরত মুহাম্মদ ﷺ এর পর আর কোনো নবী আসবেন না—এই ঈমানি সত্যের অস্বীকার। কাদিয়ানিরা নিজেদের মুসলমান দাবি করলেও তাদের বিশ্বাস ইসলামী আকীদার পরিপন্থী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সংরক্ষণ কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ ফারুকী, এবং পীর সাহেব জায়গীর মাওলানা দ্বীন মোহাম্মদসহ স্থানীয় উলামায়ে কেরাম।

নেতৃবৃন্দ আসন্ন আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দাওয়াত ও সংগঠিত প্রচারণা চালানোর আহ্বান জানান।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত