বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

দুটি দুর্ঘটনাই ঘটেছে একই বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিটজ’ থেকে উড্ডয়নের পর

দক্ষিণ চীন সাগরে ৩০ মিনিটের ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দক্ষিণ চীন সাগরে ৩০ মিনিটের ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর এক বিরল দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে একই রণতরী থেকে উড্ডয়ন করা এক হেলিকপ্টার ও এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। উভয় ক্রু নিরাপদে উদ্ধার হলেও ঘটনাটি মার্কিন সামরিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল মিশনে থাকা বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিটজ’ থেকে উড্ডয়ন করা MH-60R Sea Hawk মডেলের একটি হেলিকপ্টার আকাশে উঠেই নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে পড়ে যায়। হেলিকপ্টারে থাকা ক্রু সদস্যরা অলৌকিকভাবে আহত হননি এবং দ্রুত উদ্ধার করা হয়।

ঘটনার মাত্র ৩০ মিনিট পর একই রণতরী থেকে উড্ডয়ন করা একটি F/A-18 Super Hornet যুদ্ধবিমানও অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানের পাইলটও অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

উভয় দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। নৌবাহিনী জানিয়েছে, দুটি ঘটনার উৎস নির্ধারণে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়াজনিত সমস্যাই দুর্ঘটনার কারণ হতে পারে।

দক্ষিণ চীন সাগর বর্তমানে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল, যেখানে যুক্তরাষ্ট্র ও চীন নিয়মিত সামরিক তৎপরতা চালিয়ে আসছে। এ অবস্থায় মার্কিন নৌবাহিনীর এই দুটি দুর্ঘটনা নতুন করে নজর কাড়ছে আন্তর্জাতিক মহলে।

বিষয় : মার্কিন যুক্তরাষ্ট্র

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণ চীন সাগরে ৩০ মিনিটের ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর এক বিরল দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে একই রণতরী থেকে উড্ডয়ন করা এক হেলিকপ্টার ও এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। উভয় ক্রু নিরাপদে উদ্ধার হলেও ঘটনাটি মার্কিন সামরিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল মিশনে থাকা বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিটজ’ থেকে উড্ডয়ন করা MH-60R Sea Hawk মডেলের একটি হেলিকপ্টার আকাশে উঠেই নিয়ন্ত্রণ হারায় এবং সাগরে পড়ে যায়। হেলিকপ্টারে থাকা ক্রু সদস্যরা অলৌকিকভাবে আহত হননি এবং দ্রুত উদ্ধার করা হয়।

ঘটনার মাত্র ৩০ মিনিট পর একই রণতরী থেকে উড্ডয়ন করা একটি F/A-18 Super Hornet যুদ্ধবিমানও অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানের পাইলটও অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

উভয় দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। নৌবাহিনী জানিয়েছে, দুটি ঘটনার উৎস নির্ধারণে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়াজনিত সমস্যাই দুর্ঘটনার কারণ হতে পারে।

দক্ষিণ চীন সাগর বর্তমানে ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল, যেখানে যুক্তরাষ্ট্র ও চীন নিয়মিত সামরিক তৎপরতা চালিয়ে আসছে। এ অবস্থায় মার্কিন নৌবাহিনীর এই দুটি দুর্ঘটনা নতুন করে নজর কাড়ছে আন্তর্জাতিক মহলে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত