ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, সমাজ ও রাষ্ট্রের অধিকাংশ সমস্যার মূল কারণ দুর্বল নেতৃত্ব। তিনি মনে করেন, যদি আমরা যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতাম, তাহলে এ সংকটগুলো আজ থাকতো না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী। অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দাওয়াতি সংগঠন ‘মিনার’। এতে সভাপতিত্ব করেন আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের এবং সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।
ড. আজহারী বলেন, “আমাদের সমাজ ও রাষ্ট্রের সমস্যা দুর্বল নেতৃত্বের ফল। যদি আমরা রাসুল (সা.)-এর মতো নেতৃত্বের গুণাবলিগুলো অর্জন করতে পারতাম, তাহলে এই সমাজে ইতিবাচক পরিবর্তন আসতো।”
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর কাজের মাধ্যমে নেতা হয়েছেন। একজন প্রকৃত নেতা সেই, যিনি মানুষের কাজে আসেন, সমাজে প্রাসঙ্গিক ভূমিকা রাখেন, সহযোগিতা ও দিকনির্দেশনা দেন। সমাজে কোনো অবদান না রাখলে নেতৃত্ব দাবি করা অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বক্তা তরুণদের মধ্যে নৈতিকতা, জ্ঞানচর্চা ও দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই যোগ্য নেতৃত্বের ভার নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রকে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করতে পারে।”
বিষয় : চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় চবি সীরাত মাহফিল

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন