হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে কুমিল্লাগামী রয়েল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে হানিফ মিয়া (৬০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বলেন, “দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন মারা গেছেন। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়, একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার তৎপরতা শেষে তা স্বাভাবিক হয়।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অতিরিক্ত গতি ও ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা ঘটছে। তারা ওই স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সতর্ক সংকেত বৃদ্ধির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন