বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

নীলফামারীতে স্থাপিত হচ্ছে চীনের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

নীলফামারীতে স্থাপিত হচ্ছে চীনের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

নীলফামারীতে অবশেষে চীনের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ হচ্ছে। সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গায় নির্মিত এই হাসপাতাল জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেবে।

৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা নোটিশে হাসপাতাল স্থাপনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উপ-সচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর স্বাক্ষরিত নোটিশে হাসপাতালের মাস্টার প্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন স্থাপনার ব্যয়ের প্রাক্কলন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গায় হাসপাতালটি নির্মিত হবে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান জানান, তারা ডিজিটাল সার্ভে শুরু করেছেন এবং প্রকল্পের কাজ ইতোমধ্যেই চালু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, টেক্সটাইল এলাকায় মোট ৬০ একরের সরকারি জায়গা আছে এবং এর মধ্যে ২৫ একর হাসপাতালের জন্য বরাদ্দ করা হয়েছে।

স্থানীয়রা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং অর্থনৈতিকভাবে জেলা শক্ত অবস্থানে দাঁড়াবে।” জেলা বিএনপির সদস্য সচি এএইচএম সাইফুল্লাহ রুবেলও একইমত মত ব্যক্ত করেন।

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন, “টেক্সটাইল মাঠ হাসপাতালের জন্য সবদিক থেকে উপযুক্ত জায়গা। এটি আমাদের জেলার ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আনবে।”

প্রসঙ্গত, নীলফামারী ছাড়াও রংপুরসহ অন্যান্য জেলায় স্থানীয়রা এই ধরনের হাসপাতাল স্থাপনের জন্য আন্দোলন চালিয়েছিলেন। স্থানীয়রা আশা করছেন, এটি সম্পন্ন হলে নীলফামারীর মানুষ উন্নত চিকিৎসা নিতে আর দেশের বাইরে যেতে হবে না।

এই হাসপাতালটি জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসার জন্য নীলফামারীতে আসবেন।

বিষয় : স্বাস্থ্য নীলফামারী সরকারি প্রকল্প

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারীতে স্থাপিত হচ্ছে চীনের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

নীলফামারীতে অবশেষে চীনের উপহার ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ হচ্ছে। সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গায় নির্মিত এই হাসপাতাল জেলার স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেবে।

৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা নোটিশে হাসপাতাল স্থাপনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উপ-সচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর স্বাক্ষরিত নোটিশে হাসপাতালের মাস্টার প্ল্যান প্রণয়ন এবং বিভিন্ন স্থাপনার ব্যয়ের প্রাক্কলন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গায় হাসপাতালটি নির্মিত হবে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামান জানান, তারা ডিজিটাল সার্ভে শুরু করেছেন এবং প্রকল্পের কাজ ইতোমধ্যেই চালু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, টেক্সটাইল এলাকায় মোট ৬০ একরের সরকারি জায়গা আছে এবং এর মধ্যে ২৫ একর হাসপাতালের জন্য বরাদ্দ করা হয়েছে।

স্থানীয়রা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এবং অর্থনৈতিকভাবে জেলা শক্ত অবস্থানে দাঁড়াবে।” জেলা বিএনপির সদস্য সচি এএইচএম সাইফুল্লাহ রুবেলও একইমত মত ব্যক্ত করেন।

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন, “টেক্সটাইল মাঠ হাসপাতালের জন্য সবদিক থেকে উপযুক্ত জায়গা। এটি আমাদের জেলার ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আনবে।”

প্রসঙ্গত, নীলফামারী ছাড়াও রংপুরসহ অন্যান্য জেলায় স্থানীয়রা এই ধরনের হাসপাতাল স্থাপনের জন্য আন্দোলন চালিয়েছিলেন। স্থানীয়রা আশা করছেন, এটি সম্পন্ন হলে নীলফামারীর মানুষ উন্নত চিকিৎসা নিতে আর দেশের বাইরে যেতে হবে না।

এই হাসপাতালটি জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসার জন্য নীলফামারীতে আসবেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত