বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

রাশিয়া–ইউক্রেন সংকটে অচলাবস্থা ভাঙতে সক্ষম একমাত্র ট্রাম্প: ন্যাটো মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

রাশিয়া–ইউক্রেন সংকটে অচলাবস্থা ভাঙতে সক্ষম একমাত্র ট্রাম্প: ন্যাটো মহাসচিব

রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটো মহাসচিব সার্ক রুত্তে দাবি করেছেন—বিশ্বে মাত্র একজনই আছেন যিনি এই অচলাবস্থা ভাঙতে পারেন, এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ব্রাসেলসে বুধবার ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন জোটভুক্ত দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা। এর মাত্র একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের অমীমাংসিত আলোচনার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করে। সেই প্রেক্ষাপটেই শান্তি উদ্যোগ নিয়ে ন্যাটো মহাসচিব সার্ক রুত্তে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।

রুত্তে বলেন, “পুরো বিশ্বে কেবল একজনই আছেন যিনি রাশিয়া–ইউক্রেন আলোচনার অচলাবস্থা ভাঙতে সক্ষম—তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।” তার মতে, ট্রাম্পই বর্তমানে শান্তি প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছেন। তবে কীভাবে এই অচলাবস্থা ভাঙতে পারেন বা কোনো গোপন অগ্রগতি হয়েছে কিনা—এসব বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

এ সময় তিনি রাশিয়াকে সাইবার আক্রমণ ও ন্যাটো সদস্যদেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে কঠোর সতর্কতা দেন। বলেন, ইউক্রেনের পাশে ন্যাটোভুক্ত দেশগুলোর সমর্থন অব্যাহত থাকবে, যতদিন প্রয়োজন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন নিয়ে আলোচনা কতদূর এগোচ্ছে—এ প্রশ্নের জবাব এড়িয়ে যান রুত্তে। তিনি শুধু উল্লেখ করেন, পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং এই মুহূর্তে প্রকাশ্যে মন্তব্য করা উপযুক্ত নয়।

বৈঠকে উপস্থিত ছিলেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রুবিও ন্যাটো মিত্রদের সঙ্গে ইতোমধ্যে অসংখ্য বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকে তার উপস্থিতি আশা করা বাস্তবসম্মত নয়।

ইউক্রেন যুদ্ধের প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও শান্তি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি এখনো ধরা দেয়নি। ন্যাটো মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে—ট্রাম্প কি সত্যিই এই অচলাবস্থা ভাঙার মূল চাবিকাঠি হয়ে উঠছেন?

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাশিয়া–ইউক্রেন সংকটে অচলাবস্থা ভাঙতে সক্ষম একমাত্র ট্রাম্প: ন্যাটো মহাসচিব

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত