বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

হিজলা–মেহেন্দিগঞ্জ কাজির হাট আসনের এমপি পদপ্রার্থী হিসেবে হাতপাখা

বরিশাল-৪: ইসলামী আন্দোলন মনোনীত মুফতী এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের বরিশাল-৪ আসনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেন।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রার্থী মুফতী এসহাক মুহাম্মদ আবুল খায়ের জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি আরও বলেন, বরিশাল-৪ আসনের মানুষের কল্যাণ ও সমাজে ন্যায়পরায়ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তার মূল উদ্দেশ্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা মনোনয়ন বৈধ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলটি সারাদেশে হাতপাখা প্রতীকের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে, এবং বরিশাল-৪ আসনেও প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম তৎপরভাবে চলছে।

বিষয় : নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বরিশাল-৪: ইসলামী আন্দোলন মনোনীত মুফতী এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের বরিশাল-৪ আসনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেন।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রার্থী মুফতী এসহাক মুহাম্মদ আবুল খায়ের জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি আরও বলেন, বরিশাল-৪ আসনের মানুষের কল্যাণ ও সমাজে ন্যায়পরায়ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তার মূল উদ্দেশ্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা মনোনয়ন বৈধ ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দলটি সারাদেশে হাতপাখা প্রতীকের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে, এবং বরিশাল-৪ আসনেও প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম তৎপরভাবে চলছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত