বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের প্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর বিষয়টি বিবেচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে আপাতত আপত্তিহীন অবস্থানে রয়েছে।
আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বৈঠক করেনি বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে ক্রিকেটবিষয়ক নির্ভরযোগ্য মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব নিয়ে আইসিসি ইতিবাচকভাবে ভাবছে। আজ রবিবার হওয়ায় আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবে আগামী কয়েক দিনের মধ্যেই সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল—কলকাতার ইডেন গার্ডেনে তিনটি এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি।
এর আগে ঢাকায় জরুরি বোর্ড সভা ডেকে বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে সফর করবে না। বিসিবির বিবৃতিতে বলা হয়,
“ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড অব ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে যাবে না।”
বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্তের আলোকে তারা টুর্নামেন্ট কর্তৃপক্ষ হিসেবে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে—বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তর করা হয়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আইসিসির জরুরি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।
এই পরিস্থিতির পেছনে তাৎক্ষণিক কারণ হিসেবে দেখা হচ্ছে, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। বিসিসিআই ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগসংক্রান্ত প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত।
বর্তমান সূচি অনুযায়ী, ইডেন গার্ডেনে বাংলাদেশের ম্যাচগুলো ছিল—
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৯ ফেব্রুয়ারি: ইতালির বিপক্ষে
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিপক্ষে
এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে পুরো ক্রিকেটবিশ্ব।
বিষয় : ক্রিকেট

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন