বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ভেনেজুয়েলা ও ইরাকের উদাহরণ টেনে এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের হুঁশিয়ারি; আধুনিক প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার তাগিদ

সামরিক শক্তি ছাড়া জাতীয় সামর্থ্য অর্থহীন: ভারতীয় বিমানবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সামরিক শক্তি ছাড়া জাতীয় সামর্থ্য অর্থহীন: ভারতীয় বিমানবাহিনী প্রধান

একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি থাকলেও শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। বুধবার দিল্লিতে আয়োজিত এক সেমিনারে তিনি সাফ জানান, সামরিক শক্তিই হলো জাতীয় ক্ষমতার চূড়ান্ত নির্ধারক। বর্তমান পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকতে হলে কেবল সক্ষমতা নয়, বরং তা ব্যবহারের ইচ্ছাশক্তিও সমান গুরুত্বপূর্ণ।

বুধবার নয়াদিল্লির বিমানবাহিনী অডিটোরিয়ামে 'অ্যারোস্পেস পাওয়ার এবং ন্যাশনাল সিকিউরিটি' বিষয়ক ২২তম সুব্রত মুখার্জি সেমিনারে বক্তব্য রাখার সময় বিমানবাহিনী প্রধান এপি সিং এই মন্তব্য করেন। তিনি বলেন, "জাতীয় শক্তির সমস্ত সরঞ্জাম আপনাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না, যদি আপনার একটি শক্তিশালী সেনাবাহিনী না থাকে।"

নিজের বক্তব্যের সপক্ষে এয়ার চিফ মার্শাল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা আক্রান্ত হওয়া ভেনেজুয়েলা ইরাকের উদাহরণ টেনে আনেন। তিনি যুক্তি দেন যে, কোনো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিক দিক থেকে পিছিয়ে থাকলে তার নিরাপত্তা সবসময় ঝুঁকির মুখে থাকে। তার মতে, সামগ্রিক জাতীয় শক্তি এমনভাবে ব্যবহার করতে হবে যেন অন্য কোনো দেশ নিজের ইচ্ছা চাপিয়ে দিতে না পারে।

সামরিক শক্তির পাশাপাশি তা ব্যবহারের মানসিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "আপনার যদি সামরিক শক্তি ব্যবহারের ইচ্ছা না থাকে, তবে আপনার 'সংযম'কে বাকি বিশ্ব 'দুর্বলতা' হিসেবে দেখবে। আপনি যখন শক্তিশালী হবেন এবং তখন যদি সংযম প্রদর্শন করেন, কেবল তখনই তা আপনার সক্ষমতা হিসেবে বিবেচিত হবে।"

ভারতের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বিমানবাহিনী প্রধান জানান, পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান বা প্ল্যাটফর্ম তৈরির জন্য কৌশলগত অংশীদারিত্ব প্রয়োজন। তিনি বলেন, "আমাদের দ্রুত প্রযুক্তির সাথে তাল মেলাতে হবে। আমরা হয়তো একা এটি করতে পারি, তবে তাতে অনেক বেশি সময় লাগবে।" এই প্রসঙ্গে তিনি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং ফরাসি ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি সাফরান (Safran)-এর মধ্যকার যৌথ উদ্যোগের উদাহরণ দেন।

সামরিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ভারতকে বর্তমানে তার তাৎক্ষণিক প্রয়োজনের দিকে বেশি নজর দিতে হবে। আগামী ১০ বছরে আমাদের কী প্রয়োজন তা চিহ্নিত করে এখনই পদক্ষেপ নিতে হবে যাতে কোনো নিরাপত্তা ঘাটতি তৈরি না হয়।

বিষয় : ভারত

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সামরিক শক্তি ছাড়া জাতীয় সামর্থ্য অর্থহীন: ভারতীয় বিমানবাহিনী প্রধান

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত