ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত ইরান দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। শোক প্রকাশের পাশাপাশি তিনি দূতাবাসে রক্ষিত আনুষ্ঠানিক শোকবইতে বিশেষ বার্তা লিপিবদ্ধ করেন।
মাওলানা মামুনুল হক দূতাবাসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জনাব জালিল রাহিমি জাহান আবাদি। শোকবইতে স্বাক্ষর শেষে উভয় নেতা সংক্ষিপ্ত এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, "ইরান মুসলিম বিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমান কঠিন সময়ে দেশটির জনগণের পাশে থাকা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব।"
সাক্ষাৎকালে ইরানের বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে দ্রুত স্থিতিশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। মাওলানা মামুনুল হক ইরানের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উভয় পক্ষের প্রতিনিধিরা মরহুমের আত্মার মাগফিরাত এবং মুসলিম বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।
এই শোক সফরে মাওলানা মামুনুল হকের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান। অন্যদিকে ইরান দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূতের পাশাপাশি কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা জনাব মাহমুদ খসরভি উপস্থিত ছিলেন। উভয় পক্ষই বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিষয় : ইরান মাওলানা মামুনুল হক

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন