শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

ঢাকার চিড়িয়াখানায় বেরিয়েছিল সিংহ, সন্ধ্যায় চেতনানাশক ইনজেকশনে খাঁচায়

ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেলে খাঁচা থেকে বেরিয়ে আসে একটি পূর্ণবয়স্ক মাদি সিংহ। এ ঘটনায় দর্শনার্থী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চেতনানাশক প্রয়োগ করে নিরাপদে সিংহটিকে পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় এক অপ্রত্যাশিত ঘটনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে আসে একটি মাদি সিংহ। সিংহটির নাম ডেইজি। চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, “সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়লে সেটিকে ধরে নিরাপদে ফের খাঁচায় ঢুকানো সম্ভব হয়। পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে ছিল। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”সিংহটি কীভাবে খাঁচার বাইরে এলো—এই প্রশ্নের জবাবে পরিচালক বলেন, “খাঁচার কোথাও গ্রিল ভাঙা বা ফাঁকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দরজায় তালা না লাগানো থাকার কারণেই সিংহটি বেরিয়ে গেছে। এটি একটি গুরুতর অবহেলার দিক।”ঘটনার পরপরই চিড়িয়াখানায় নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের সাময়িকভাবে সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন পরিচালক।

ঢাকার চিড়িয়াখানায় বেরিয়েছিল সিংহ, সন্ধ্যায় চেতনানাশক ইনজেকশনে খাঁচায়