সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
কওমী টাইমস

দাখিল পরীক্ষার ফলাফলের সারাদেশে ২য় তা’মীরুল মিল্লাত টঙ্গী

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেশের শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মেধার উজ্জ্বল স্বাক্ষর লক্ষ্য করা গেছে। বিশেষ করে ডেমরার দারুন্নাজাত তাখসীসি মাদ্রাসা এবং টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ফলাফলের সূচকে বরাবরের মতোই তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।​পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ডেমরার দারুন্নাজাত তাখসীসি মাদ্রাসা থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানটির অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলের দিক থেকে অনন্য সাফল্য অর্জন করেছে। পাসের হার ও জিপিএ-৫ অর্জনের সার্বিক অনুপাতে প্রতিষ্ঠানটি এবার অন্যতম সেরা পারফরম্যান্স প্রদর্শন করল।​অন্যদিকে, দেশের অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী ক্যাম্পাস) সার্বিক ফলাফলে সারাদেশে ২য় স্থান অর্জন করে তাদের ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখেছে। টঙ্গী ক্যাম্পাস থেকে মোট ৭৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ৩৪.৪৫% শিক্ষার্থী (২৬৬ জন) জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে।​দুই প্রতিষ্ঠানের মূল ফলাফলের চিত্র নিচে তুলে ধরা হলো:সারাদেশে ২য় স্থান অর্জনের পর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ বলেন, "আমাদের এই অর্জিত সাফল্য সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি, শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের একাগ্র প্রচেষ্টার ফল। তবে অতীতের কিছু বছরের তুলনায় জিপিএ-৫ এর সংখ্যা কিছুটা কম হওয়ায় আমরা প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করছি। শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে এবং আগামী বছরগুলোতে প্রথম স্থান ধরে রাখতে আমরা দ্রুত বিশেষ শিক্ষাক্রম চালু করব।"​ফলাফল প্রকাশের পর কৃতকার্য শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী অনুভূতির কথা জানাতে গিয়ে বলে, "শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও মা-বাবার দোয়ায় এই সাফল্য এসেছে। ভবিষ্যতে সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে চাই।"

দাখিল পরীক্ষার ফলাফলের সারাদেশে ২য় তা’মীরুল মিল্লাত টঙ্গী