মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
কওমী টাইমস

নোবিপ্রবিতে খালেদা জিয়ার শোকবইয়ে ইসলামী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোবিপ্রবি শাখা।সোমবার (৫ জানুয়ারি ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হয়ে শোকবার্তা প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সাঈদ মুহাম্মাদ সানোয়ার।শোকবইয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সানোয়ার লিখেন, “প্রত্যেকটি মৃত্যুই আমাদের জন্য একেকটি শিক্ষা। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ আজ আমাদের এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছে, আর তা হলো- বাংলাদেশ প্রশ্নে আপোষহীনতা। দেশ ও জাতির স্বার্থে সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে শিরদাঁড়া উঁচু করে দাঁড়ানোর যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা এদেশের ইতিহাসে অম্লান থাকবে।”স্মৃতিচারণ শেষে তিনি আরও বলেন, “ভবিষ্যতে যারা বাংলাদেশের নেতৃত্বে আসবেন, তারা যদি বেগম খালেদা জিয়ার এই 'আপোষহীন' গুণটি নিজের জীবনে চর্চা করতে পারেন, তবে এ দেশের মানুষ তাঁদেরকে চিরকাল সম্মানের সাথে স্মরণ রাখবে। আমরা মহান রবের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”উল্লেখ্য, নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং শোকবইয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন।

নোবিপ্রবিতে খালেদা জিয়ার শোকবইয়ে ইসলামী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা